TMC On Murmu: সংসদের অনুষ্ঠানে দ্রৌপদী মুর্মুর অনুপস্থিতির কারণ জানতে চাইল তৃণমূল, রাষ্ট্রপতি ভবনে রাজ্যপাল
TMC On Murmu: নতুন সংসদ ভবনে আজ গৃহপ্রবেশ হলো। তার আগে পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলো বিশেষ অনুষ্ঠান। এরপর পায়ে হেঁটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সকলেই প্রবেশ করেন নতুন সংসদ ভবনে।
পুরানো সংসদ ভবনটিকে সংবিধান সদন বলে নামাঙ্কিত করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবন হলো পার্লামেন্ট হাউস অব ইন্ডিয়া। কিন্তু উল্লেখযোগ্যভাবে সেন্ট্রাল হলের অনুষ্ঠানে দেখা গেল না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

পুরানো সংসদ ভবনকে বিদায় জানিয়ে নতুন সংসদে হাজির হলেন সাংসদরা। শুরু হলো অধিবেশন। প্রথম দিনেই সেখানে পেশ করা হলো মহিলা সংরক্ষণ বিল। তবে দ্রৌপদী মুর্মুর না থাকার বিষয়টিকে নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেন্ট্রাল হলের অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়-সহ অন্যান্যরাও ছিলেন।

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন প্রথমে টুইটে লেখেন, সংসদের সেন্ট্রাল হলের অনুষ্ঠান হচ্ছে, সেখানে কেন নেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? তাঁকে কি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল? কেন তাঁকে বাদ দিয়েই হলো এই অনুষ্ঠান? রাষ্ট্রপতিকে উপেক্ষা করে কেন এই অনুষ্ঠান তার কারণ জানতে চেয়েছে তৃণমূল।
VIDEO | “Where was the President of India during today's event at the Central Hall (of old Parliament building)? Was she invited? Why was she ignored?” says TMC leader @derekobrienmp. pic.twitter.com/2kL8Iks63q
— Press Trust of India (@PTI_News) September 19, 2023
যদিও যে সময় এই অনুষ্ঠানটি হয়েছে তখনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে দুটি ছবি পোস্ট করা হয়েছে যাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রাষ্ট্রপতি ভবনে গিয়ে বৈঠক সেরেছেন।
Governor of West Bengal, Dr C. V. Ananda Bose called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. pic.twitter.com/t8Rgvw5CqS
— President of India (@rashtrapatibhvn) September 19, 2023
রাষ্ট্রপতির সঙ্গে বাংলার রাজ্যপালের বৈঠকের নির্যাস অবশ্য জানা যায়নি। তবে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
(ছবি- পিটিআই ও রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স হ্যান্ডল)












Click it and Unblock the Notifications