ঝাড়খণ্ড, অসম, ওড়িশায় তৃণমূলের ৭ প্রার্থীর নাম ঘোষণা

মুকুলবাবু জানান, ওয়াজিদ রাজা ওসমানি দাঁড়াবেন শিলচর লোকসভা কেন্দ্র থেকে। প্রাক্তন মুখ্য বিচারপতি ইসরাত হাসিম কুদ্দুস দাঁড়াবেন মোরাদাবাদ কেন্দ্র থেকে। ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফাকরুদ্দিন আলি আহমেদের ছেলে ডাঃ পারভেজ আহমেদ দাঁড়াবেন বড়পেতা এলাকা থেকে।
এছাড়াও জাস্টিন সাকরার জায়গায় তেজপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপীচাঁদ শাহাবাদী। গিরিডি, ডিব্রুগড়, নাওগা ও বালেশ্বর কেন্দ্র থেকে যথাক্রমে দাঁড়াচ্ছেন অশুতোষ বর্মা, নবজ্যোত কলিতা, দীপক বেরা ও কার্তিকেশ্বর পাত্র।












Click it and Unblock the Notifications