ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, চমকের রাজনীতি মেঘালয়ে

ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, চমকের রাজনীতি মেঘালয়ে

মেঘালয়ের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ২০২৩-এর মেঘালয় বিধানসভা নির্বাচনের জন্য ৫২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। এদিন টুইট করে এই প্রার্থী তালিকা সর্বসমক্ষে উপস্থাপিত করেছে তারা।

ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, চমকের রাজনীতি মেঘালয়ে

২০১৮-র প্রথমেই নির্বাচন হয়েছিল মেঘালয় বিধানসভার। ত্রিপুরা বিধানসভা নির্বাচনও হয় ২০১৮-র শুরুতে। পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে ২০২৩-এর শুরুতেই। তাই যে কোনওদিন উত্তর-পূর্বের দু-রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। তার আগেই প্রার্থী ঘোষণা করে তৃণমূল বুঝিয়ে দিতে চাইছে তাঁরা তৈরি আসন্ন নির্বাচনের জন্য।

তৃণমূল এবার মেঘালয়ে রাতারাতি প্রধান বিরোধী দল বনে গিয়েছে। কংগ্রেসকে ভেঙে তাঁরা মেঘালয় বিধানসভার প্রধান বিরোধী দল এখন। আর মেঘালয়ে এবার ক্ষমতায় ন্যাশনাল পিপলস পার্টি ও বিজেপি জোট। এনপিপির কনরাড সাংমা হলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। এতদিন উত্তর-পূ্র্বের এই রাজ্যে ভোট হয়েছে এনপিপি বনাম কংগ্রেসের। এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে মেঘালয়ে। আবার তা চতুর্মুখীও হতে পারে।

কংগ্রেসকে ভেঙে তৃণমূল এবার হাজির বিধানসভা নির্বাচনী লড়াইয়ে। তারা প্রধান বিরোধী দল হয়ই শুধু ক্ষান্ত নয়, নিজেদের প্রতিষ্ঠা করতে এবার মেঘালয়ে তারা সরকার গড়তে উদ্যোগী। তাই ভোট ঘোষণার আগেই এদিন প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল। এবং তাঁরা এই কাজ করতে পেরে খুব খুশি।

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা মুকুল সাংমাকে দলে নেওয়ার পর মোট ১১ জন বিধায়ককে তাঁরা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। তারপর তারা এই রাজ্যে সংগঠন বিস্তারে মন দেয়। তারা যে সংগঠনকে বিস্তার করতে পেরেছে, তার জানান দিতেই আগাম প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক মহলে একটা বার্তা দিল।

প্রথম তালিকায় তৃণমূল ৫২ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। মেঘালয়ে মোট ৬০টি আসন। অর্থাৎ এখনও ৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে বাকি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে গিয়েছিলেন। মেঘালয় সফর সেরে ফেরার এক মাস কাটতে না কাটতে আগাম প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল মেঘালয় নিয়ে তাঁদের ঔৎসুক্য প্রকাশ করে দিল।

এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেও মুকুল সাংমা প্রার্থী হয়েছেন। মুকুল সাংমাই যে তৃণমূলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তা স্পষ্ট। আগাম প্রার্থী ঘোষণা করে তৃণমূল লক্ষ্য স্থির করতে চাইছে। মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার বার্তা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+