দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস

দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস
নয়াদিল্লি, ১৩ মার্চ : নির্বাচনে ৩০ প্রার্থীর দ্বিতীয় তালিকাও প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। এই তালিকায় অসম, অরুণাচল প্রদেশ,বিহার, ঝাড়খণ্ড, কেরালা, তামিলনাড়ু,মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লির প্রার্থীদের নাম রয়েছে।

অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায়কে দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। কানাঘুষো আগেই শোনা গিয়েছিল, যে দিল্লি কেন্দ্রেও তারকা প্রার্থীকেই দাঁড় করাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রেলমন্ত্রী কমলনাথ ত্রিপাঠীর নাতনি ইন্দিরা তিওয়াড়ি দাঁড়াবেন বারাণসী থেকে। মেঘালয়ার প্রাক্তন রাজ্যপাল রঞ্জিত মুসাহারি কোকড়াঝড় থেকে দাঁড়াবেন।

রামলীলা ময়দানে আন্নার থেকে ধাক্কা খাওয়ার পর আবার সেই একলা চলোর নীতিতেই ফিরে এসেছে তৃণমূল। এদিন প্রার্থী ঘোষণা করার সময় সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে তৃণমূল। আর তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার চালাবেন তিনি।

এক নজরে দ্বিতীয় তালিকাতালিকা

অসম
রঞ্জিত মুসাহারি (কোকরাঝড়)
বিজু ফুকান (গুয়াহাটি)
ধীবর গোবিন্দ (লখিমপুর)
জাস্টিন লাকরা (তেজপুর)

দিল্লি
বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায় (দক্ষিণ দিল্লি)

ঝাড়খণ্ড
সিএস দুবে (ধানবাদ)
কামেশ্বর বৈঠা (পালামু)

বিহার
রামাবতার সিং (কারাকট)
দিলীপ সাহাই (মিরজাপুর)

ছত্তিশগড়
ফুলেশ্বর সিং (সুরগুজা)
গৌরব সিং (কোরবা)

মহারাষ্ট্র
পঙ্কজ শর্মা (চন্দ্রপুর)

কেরল
হরিলাল ভিকে (কোল্লাম)
আবু বক্কর সিদ্দিকি (পালাক্কড)
মধূসূদন সেঙ্গা (আত্তিঙ্গল)
সুরেন্দ্রলাল চতুর্বেদি (কোজিখোড)
এলাইমন্নন সলোমন (পাঠানামত্থিট্টা)
মোহনলাল কুন্নিচালান (কান্নুর)
কে বসির কুমার নায়ার (ত্রিবান্দম)
কেসি পাল (এর্নাকুলাম)
অ্যান্টনি থাহিঙ্গল (থিস্সুর)

তামিলনাড়ু
সেলিম মহম্মদ (ভেলোর)

উত্তরপ্রদেশ
তারকেশ্বর সিং (মহারাজগঞ্জ)
ইন্দিরা তিওয়ারি (বারাণসী)
তুলসী গর্গ (মিরাট)

মধ্যপ্রদেশ
অরুণ ভটনাগর (ভোপাল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+