সংসদে ঘরের দখল কার, তৃণমূল কংগ্রেস-তেলুগু দেশম হাতাহাতি

সংসদে প্রতিটি রাজনীতিক দলের জন্য আলাদা ঘর বরাদ্দ থাকে। সেখানে সংশ্লিষ্ট দলের সাংসদরা বসেন। এটাই দস্তুর। পাঁচ নম্বর ঘরটি গত দু'দশক ধরে ব্যবহার করছিল তেলুগু দেশম পার্টি বা টিডিপি। অভিযোগ, মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুলতাম আহমেদ সতীর্থদের সঙ্গে গিয়ে জোর করে ওই ঘরে টিডিপি-র নাম লেখা বোর্ড খুলে দেন। বদলে লাগিয়ে দেন নিজেদের নাম লেখা বোর্ড। জোর করে ঘরের দখল নেন। পাল্টা টিডিপি সাংসদরা তাঁদের হেনস্থা করেন বলেও অভিযোগ। সুদীপবাবু সাংবাদিকদের একটি চিঠি দেখিয়ে বলেন, স্পিকারের অফিস থেকেই নির্দেশ এসেছে এই ঘরের বসার। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তাঁদের ৪৬ জন সাংসদ রয়েছে। জায়গা না পেলে কোথায় বসবেন এঁরা?
টিডিপি সাংসদ ওয়াই এস চৌধুরী পাল্টা বলেন, "ঘরের সামনে থেকে নামের বোর্ড খোলা বা নতুন বোর্ড লাগানো, এগুলো সিপিডব্লুডি-র কাজ। তৃণমূল কংগ্রেসকে কে দায়িত্ব দিল আমাদের বোর্ড খুলে নেওয়ার? এটা অসভ্যতা ছাড়া আর কিছুই নয়। পশ্চিমবঙ্গ থেকে এমন অসভ্য লোকজন নির্বাচিত হয়ে আসেন দেখে খারাপ লাগছে।"

TMC MPs allegedly remove nameplates of TDP MPs from a Parliament room,claim room was originally allotted to TMC pic.twitter.com/osck4jM4lL
— ANI (@ANI_news) August 12, 2014

We haven't acquired the room forcefully,we have been allotted the room by the LS Secretariat: Sudip Bandhopadhyay,TMC pic.twitter.com/qbezlMOkn8
— ANI (@ANI_news) August 12, 2014

আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে

Click it and Unblock the Notifications