Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেঘালয়ে এগোচ্ছে NPP-শক্তি বাড়াচ্ছে অন্যান্যরা, ত্রিপুরায় এখনও খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস

মেঘালয়ে বাড়ছে এনপিপির ভোট আর শক্তি বাড়াচ্ছে অন্যান্যরা

মেঘালয়ে হঠাৎ করে ভোটের ফলাফল অন্যদিকে ঘুরতে শুরু করেছে। সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছিল এনপিপি-তৃণমূল কংগ্রেস। কিন্তু বেলা যত গড়াচ্ছে এন পিপির ভোট বাড়তে শুরু করেছে। এদিকে শক্তি বাড়াচ্ছে অন্যান্যরা। ত্রিপুরায় এখনও খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস।

মেঘালয়ে হাড্ডাহাড্ডি লড়াই

মেঘালয়ে হাড্ডাহাড্ডি লড়াই

মেঘালয়ে সকাল থেকেই হাড্ডাগাড্ডি লড়াই চলছে তৃণমূল কংগ্রেস এবং এনপিপি-র। সকাল থেকে মেঘালয়ে ভাল অবস্থানে ছিল তৃণমূল কংগ্রেস। যাকে বলে কানাকানায় লড়াই চলছিল। মেঘালয়ের গারো হিলসের অধিকাংশ স্থানেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই বুধ ফেরত সমীক্ষা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছিল। তাহলে কি মিথ্যে হতে চলেছে মেঘালয়ে ত্রিশঙ্কু সরকার গড়ার সম্ভাবনা। মেঘালয়ে ত্রিপুরার থেকেও সুবিধাজনক অবস্থানে প্রথম থেকেই ছিল তৃণমূল কংগ্রেস।

গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্যান্যরা

গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্যান্যরা

মেঘালয়ে একদিকে যখন এনপিপি আর টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঠিক তখনই চুপিসারে অনেকটাই এগিয়ে গিয়েছে অন্যান্যরা। প্রথম রাউন্ডের গণনার শেষে ১৬টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। যদি সত্যিই ভোটের ফলাফল ত্রিশঙ্কু হয় তাহলে সরকার গঠনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিন্তু এই অন্যান্যরা। কারণ এখান থেকেই সরকার গঠনের জন্য সমর্থন প্রয়োজন হবে এনপিপি অথবা তৃণমূল কংগ্রেসের। সেকারণে অন্যান্যরা বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে মেঘালয়ের সরকার গঠনের ক্ষেত্রে।

ত্রিপুরায় বিজেপিকে টক্কর

ত্রিপুরায় বিজেপিকে টক্কর

এদিকে ত্রিপুরাতেও বিজেপির সঙ্গে বাম-কংগ্রেসের জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি আবার কখনও এগিয়ে যাচ্ছে বাম-কংগ্রেস জোট। এমনকী বিজেপির মুখ্যমন্ত্রী মুখ মানিক সাহাও মাঝে পিছিয়ে পড়েছিলেন কংগ্রেস প্রার্থী আশিস সাহার কাছে। পরে আবার লিড় নেন তিন। এরকমই একাধিক জায়গায় বাম-কংগ্রেস জোটের সঙ্গে শাসক দল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ত্রিপুরায় ২৯টি আসনে এগিয়ে বিজেপি জোট।

ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস

ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস

ত্রিপুরায় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। বেলা গড়িয়ে গেলেও খাতা খুলতে পারেনি তারা। একটি কেন্দ্রে কয়েকটি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। একুশের বিধানসভা ভোটের পর থেকেই ত্রিপুরায় হত্যে দিয়ে পড়েছিল ঘাসফুল শিবির। কিন্তু সেখানে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস। সর্বশক্তি প্রয়োগ করেই ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির। কিন্তু কেন এমন হাল হল তৃণমূল কংগ্রেসের। সেক্ষেত্রে উঠে আসবে বিজেপির তারকা প্রচারক শুভেন্দু অধিকারীর নাম। কারণ ত্রিপুরায় তৃণমূলের মোকাবিলায় শুভেন্দু অধিকারীকে ব্যবহার করেছিল বিজেপি।

ছবি সৌ:পিটিআই ও এএনআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+