সাত বছরেও ত্রিপুরায় হাত খালি তৃণমূলের, মুকুলকে পেয়েও ধাক্কা উত্তর-পূর্বের পাহাড়ি মাটিতে
এবারও ত্রিপুরায় খাতা খোলার সম্ভাবনা যে কম তা তৃণমূল বুঝতে পেরেছিল। তবে তৃণমূলের কাছে হঠাৎ অন্য একটি দুয়ার খুলে গিয়েছিল উত্তর-পূর্বে বিস্তার লাভ করার।
উত্তর-পূর্বের রাজ্যে ঘাসফুল ফোটাতে ফের ব্যর্থ তৃণমূল। বাংলায় বাইরে কিছুতেই পা রাখতে পারছে না মমতা-অভিষেকের দল। ত্রিপুরায় ধারাবাহিক ব্যার্থতা চলছে তৃণমূলের। ২০১৬ থেকে লড়াই করেও খাতা খুলতে ব্যর্থ তারা। এবার মেঘালয়ে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই আশা দেখিয়েছিল, সেই আশাতেও জল ঢেলে দিল এবারের নির্বাচনী ফলাফল।

বাংলার বাইরে সরকার গড়ার স্বপ্ন অধরাই
তৃণমূল সংসদে দেশের তৃতীয় বৃহত্তম দল হয়েও আজও শুধু বাংলায় সীমাবদ্ধ। ২৫ বছর বয়স হয়ে গেল তৃণমূলের। তবু সাবালক হয়ে ভিনরাজ্যে যেতে পারল না। বাংলার বাইরে কোথাও নেই তৃণমূল। সিপিএম তাদের সুসময়ে তিন রাজ্যে দাপিয়ে সরকার চালিয়্ছে। আম আদমি পার্টিও দিল্লির পর দখল করেছে পঞ্জাব। কিন্তু তৃণমূলের বাংলার বাইরে সরকার গড়ার স্বপ্ন অধরাই থেকে গেল।

নোটার থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল
প্রতিবারই তৃণমূল আওয়াজ তোলে ত্রিপুরায় পরিবর্তনের সরকার গড়ার। সেই লক্ষ্যে ২০১৬-য় পা দিয়েছিল ত্রিপুরায়। কংগ্রেসকে ভাঙিয়ে নতুন ইউনিট গড়ে তুললেও ২০১৮-র নির্বাচনে মাত্র ২ শতাংশ ভোট পেয়েছিল। এবার আরও ফলাও করে প্রচার করলেও তৃণমূল শোচনীয় ব্যর্থ। এবার নোটার থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল।

প্রথম লক্ষ্য ছিল ত্রিপুরা, ২০১৬ থেকে ব্যর্থ
জাতীয় ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও মজবুত করতে বাংলার বাইরে কোনো একটা রাজ্যে জিততে চেয়েছিল তৃণমূল। প্রথম লক্ষ্য ছিল অবশ্যই ত্রিপুরা। কেননা ২০১৬ সালে বাংলার বিধানসভা নির্বাচনের জেতার পর প্রথমবার ত্রিপুরা পা রেখেছিল তৃণমূল। তৎকালীন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল পাড়ি জমাতে চেয়েছিল ত্রিপুরায়। কিন্ত সেক্ষেত্রে তৃণমূল ব্যর্থ হয়।

ত্রিপুরা এবারও মুখ ফিরিয়ে নিল তৃণমূল থেকে
তারপর সাত বছর কেটে গিয়েছে ত্রিপুরায়। তৃণমূলের ইউনিট ছেড়ে প্রায় পুরো দলটাই বিজেপিতে মিশে যায় ২০১৮ সালের ভোটের আগে। তারপর এবার ২০২১ সালে বাংলায় নির্বাচনের পর তৃণমূল আবারও পাড়ি জমায় ত্রিপুরায়। কিন্তু ত্রিপুরা এবারও মুখ ফিরিয়ে নিল তৃণমূল থেকে। তৃণমূল একটি আসনেও জিততে পারল না ত্রিপুরায়।

অভিষেকের হাত ধরেও ত্রিপুরায় তৃণমূল ব্যর্থ
তৃণমূলের বর্তমান সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় একুশের নির্বাচনে জিতেই ত্রিপুরায় পা রেখেছিলেন। তারপর মুকুল রায়ও ফেরেন তৃণমূলে। কিন্তু এবার আর মুকুল রায়কে কোনো কাজে লাগানো হয়নি। ত্রিপুরায় ভার দেওয়া হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবকে। তা সত্ত্বেও তৃণমূল ব্যর্থ।

ত্রিপুরায় হঠাৎ জ্বলে উঠেই নিভল তৃণমূল
এবার তৃণমূল ত্রিপুরায় পা রাখার পর পুরসভায় প্রায় ২০ শতাংশ ভোট পেয়ে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু তারপর লড়াই থেকে পিছু হটতে থাকে। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল মুখ থুবড়ে পড়ে। ২০ শতাংশ থেকে ২ শতাংশে নেমে আসে তৃণমূলের ভোট। সবার জামানত জব্দ হয়।

২৮টি আসনে প্রার্থী দিয়েও প্রাপ্তি বিগ জিরো
তারপর ফের উত্থানের চেষ্টা করলেও সেটা যে প্রচার সর্বস্ব ছিল তা প্রমাণ হয়ে গেল ২০২৩-এর নির্বাচনে। তৃণমূল পরিবর্তনের আওয়াজ তুললেও, তা যে ফোঁপরা ঢেঁকি তা বুঝিয়ে দিল তৃণমূলের প্রাপ্ত ভোটের হিসেব। ২৮টি আসনে প্রার্থী দিয়েও প্রাপ্তি বিগ জিরো। ভোট শতাংশ নোটার থেকে কম।

মেঘালয়ের আশা জাগিয়েও আশাহত তৃণমূল
এবারও ত্রিপুরায় খাতা খোলার সম্ভাবনা যে কম তা তৃণমূল বুঝতে পেরেছিল। তবে তৃণমূলের কাছে হঠাৎ অন্য একটি দুয়ার খুলে গিয়েছিল উত্তর-পূর্বে বিস্তার লাভ করার। মেঘালয়ে নিয়ে বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস আশার আলো সঞ্চার করেছিল। প্রাথমিক ট্রেন্ডেও তার প্রতিফলন হতে শুরু করেছিল। কিন্তু শেষমেশ মাত্র পাঁচটি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ফল বেরনোর পর সেই আশাও ধূলিসাৎ
তৃণমূল এবার মেঘালয়ে ঘাসফুল ফোটাতে পারবে বলে সমীক্ষায় উঠে আসে। কিন্তু ফল বেরনোর পর সেই আশাও ধূলিসাৎ। মেঘালয়ে তৃণমূল প্রধান বিরোধী দল বা কিং মেকারের ভূমিকাও নিতে ব্যর্থ। মুকুল সাংমার হাত ধরে আশা জাগালেও শেষপর্যন্ত আশাহত হতে হল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications