এনআরসি ইস্যুতে বিরোধী জোট! তৃণমূলের পাশে কেজরিওয়াল-মূলায়মের দল, দেখুন ভিডিও

সংসদ ও সংসদের বাইরে এনআরসি ইস্যুতে চাপ সংসদের ভিতরে ও বাইরে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে বিরোধী জোট ইস্যুতে শান দিচ্ছে তারা।

সংসদ ও সংসদের বাইরে এনআরসি ইস্যুতে চাপ সংসদের ভিতরে ও বাইরে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে বিরোধী জোট ইস্যুতে শান দিচ্ছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকায় এনআরসি নিয়ে আন্দোলনও অনেক বেশি জোট বদ্ধ বলেই মনে হচ্ছে।

এনআরসি ইস্যুতে সংসদের বাইরে তৃণমূল

এনআরসি ইস্যুতে সংসদের বাইরে তৃণমূল

এনআরসি ইস্যুতে মঙ্গলবার সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। এদিন লোকসভা ও রাজ্যসভার প্রায় সব তৃণমূল সাংসদ এই বিক্ষোভে অংশ নেন।

লোকসভায় তৃণমূলের প্রতিবাদ

লোকসভায় তৃণমূলের প্রতিবাদ

লোকসভায় সৌগত রায় বিষয়টি নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেওয়ার পর তৃণমূল সাংসদরা বিক্ষোভে সামিল হয়েছিলেন। সোমবার প্রকাশিত অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণের তালিকায় ৩.২৯ কোটির মধ্যে ২.৯ জনের নাম প্রকাশিত হয়েছে। প্রায় ৪০ লক্ষ বাসিন্দার নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে।

বিক্ষোভে সামিল আপ ও এসপি সাংসদরাও

এদিন তৃণমূলের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং মূলায়ম-অখিলেশের সমাজবাদী পার্টির সাংসদরাও।

মমতা দিল্লিতে, জোরদার আন্দোলন

মমতা দিল্লিতে, জোরদার আন্দোলন

সোমবার দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে থাকায় এনআরসি নিয়ে আন্দোলন অনেকটাই ঐক্যবদ্ধ বলে মনে হচ্ছে। মঙ্গলবার দিল্লিতে নানা কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। সংসদ ভবনেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+