নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট তৃণমূলের, একই পথে হাঁটল আপ- বামরাও
আমন্ত্রিত নন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল তৃণমূল কংগ্রেস। একই সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি এবং বামেরাও। সূত্রের খবর একাধিক বিরোধী দল এই অনুষ্ঠান বয়কট করতে চলেছেন।
আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সংসদ ভবনের উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নতুন তরজা শুরু হয়েছে। সিপিএম এবং সিপিআইও উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে না বলেই জানিয়ে দিয়েছে। সংসদ ভবনে উদ্বোধন রাষ্ট্রপতির হাত দিয়ে না করিয়ে মোদী সরকরা তারপ অপমান করছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

গতকাল মোদী সরকারের অর্ডিন্যান্সের প্রতিবাদে সমর্থন আদায়ে রাজ্যে এসেছিলেন আপ সুপ্রিমো আরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত িছলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। কেন্দ্র যেভাবে দিল্লি সরকারের ক্ষমতা গ্রাস করতে চাইছে তার প্রতিবাদেই সমর্থন আদায়ে েকজরিওয়ালের এই কলকাতা সফর বলে মনে করা হচ্ছে।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একমাত্র সুপ্রিম কোর্টই পারে দেশকে বাঁচাতে। ইডি-সিবিআই তৎপরতা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিেলন তিনি। কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, ইচ্ছে করে অবিজেপি রাজ্যগুলিতে বেশি করে সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ট্যুইটে লিখেছেন যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উদ্বোধন করছেন নতুন সংসদ ভবনের তাতে রাষ্ট্রপতিকে অপমান করা হয়। তাঁরা মনে করেন সংসদ ভবনের উদ্বোধনের প্রকৃত অধিকারী দ্রৌপদী মু্র্মু। সেকারণে তাঁরা এই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications