করোনার থাবা তিরুপতিতে, আক্রান্ত ১৫ জন পুরোহিত, জরুরি বৈঠকে মন্দির কর্তৃপক্ষ
করোনার থাবা তিরুপতিতে, আক্রান্ত ১৫ জন পুরোহিত, জরুরি বৈঠকে মন্দির কর্তৃপক্ষ
করোনা হানা এবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরেও। ইতিমধ্যেই মন্দিরের ৫০ জন পুরোহিতের মধ্যে ১৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও বাকীদের রিপোর্ট হাতে আসেনি। এই অবস্থায় কতদিন মন্দির খোলা রাখা সম্ভব আর কীভাবে মন্দির পরিচালনা করা হবে সেই বিষয়ে জরুরী বৈঠকে বসছে তিরুপতি মন্দির ট্রাস্ট।

যদিও বাকীদের রিপোর্ট হাতে এলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহালের। এদিকে ১০ জুলাই পর্যন্ত তিরুমালার ১৮৬৫ জন টিটিডি কর্মী, আলিরির ১৭০৪ জন টিটিডি কর্মী এবং ৬৩১ জন পূণ্যার্থীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। এদিকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হতেই মন্দিরের দর্শন আপাতত বন্ধ রাখার আবেদন করেছে কর্মচারী সংগঠন। এই বিষয়ে তারা ট্রাস্টের সঙ্গে কথা বলছে বলেও খবর।
এদিকে গোটা দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হতেই লকডাউনে জের প্রায় ৮০ দিন বন্ধ ছিল বিশ্বের দ্বিতীয় ধনবান এই মন্দির। গত ১১ই জুন থেকে ভক্তদের জন্য ফের খোলা হয় মন্দিরের দরজা। আর তারপরেই শুরু হয় বিপত্তি। বিষ্ণুর একটি রূপ ভেংকটেশ্বরের পুজো হয় এই মন্দিরে। এদিকে তিরুপতি তিরমালা দেভাস্ততমে প্রায় ১৬ হাজার মানুষ থাকেন। তাদের সহায়তাতেই দেশব্যাপী নানা সামাজিক ও শিক্ষামূলক কাজ করে তিরুপতি মন্দির ট্রাস্ট।












Click it and Unblock the Notifications