তিরুপতি মন্দিরের সম্পত্তির পরিমান কত? শুনলে চমকে যাবেন
শনিবার তিরুমালা তিরুপতি দেবস্থান তাঁদের কত পরিমান সম্পত্তি রয়েছে তা ঘোষণা করল। সঙ্গে তাঁরা জানিয়ে দিল কতটা তাঁদের ফিক্সড ডিপোসিট রয়েছে এবং কতটা রয়েছে সোনা। তিরুপতি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে, ২০১৯ সালের যে ইনভেস্টমেন্ট নিয়ম নীতি সেই অনুযায়ী চলছে ট্রাস্ট বোর্ড এবং তা সেই অনুযায়ী তা শক্তিশালী হয়েছে।

ট্রাস্ট বোর্ড
ট্রাস্ট বোর্ড এটাও জানিয়েছে যে সোশ্যাল মাধ্যমে ভুল খবর ছড়ানো হচ্ছে যে , বোর্ড নাকি যা ইনভেস্ট হচ্ছে তার উদ্বৃত্ত অন্ধ্রপ্রদেশের নিরাপত্তার জন্য খরচের চিন্তা ভাবনা করছে। এই খবর একেবারেই ভুল। বোর্ড এটা বলেছে যে যে উদ্বৃত্ত অর্থ রয়েছে তা নির্দিষ্ট ব্যাঙ্কে ইনভেস্ট করা হবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে, "যারা মন্দিরের এবং শ্রীভরির ভক্ত তাঁদেরকে আমরা স্পষ্ট জানাচ্ছি যে এই সমস্ত ভুল খবর বা ছড়ানো কথায় বিশ্বাস করবেন না। টাকা এবং সোনা যা আমাদের দান করা হয় তা আমরা খুব স্বচ্ছ ভাবে নির্দিষ্ট ব্যাঙ্কে গচ্ছিত রাখি।"
মন্দিরের ট্রাস্ট বোর্ড জানিয়েছে যে, "মন্দিরের এই মুহূর্তে ১০.৩ টন সোনা রয়েছে যা জাতীয় ব্যাঙ্কে রাখা রয়েছে। এর মূল্য প্রায় ৫৩০০ কোটি টাকা। আছে নগদ অর্থও। এর পরিমান ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা।

মন্দিরের মোট সম্পত্তির পরিমান
তিরুপতি সবমিলিয়ে আমাদের মন্দিরের মোট সম্পত্তির পরিমান ২.২৬ লক্ষ কোটি টাকা। মন্দিরের অন্যতম ট্রাস্টি সদস্ত এভি ধর্ম রেড্ডি বলেছেন, "বিভিন্ন ব্যাঙ্কে যে ফিক্সড ডিপোজিট আছে তার পরিমান ২০১৯ সাল থেকে যা হয়েছে তা হল ১৩ হাজার ২৫ কোটি টাকা। এখন তা বেড়ে হয়েছে ১৬ হাজার ৯৩৮ কোটি টাকা। গত তিন বছরে ইনভেস্টমেন্ট বেড়েছে ২৯০০ কোটি টাকা।

ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট
ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট অনুযায়ী ট্রাস্ট জানাচ্ছে তিরুপতি মন্দিরের ৭৩৩৯.৭৪ টন সোনা ২০১৯ সালে রাখা হয়েছিল। গত তিন বছরে রাখা হয়েছে আরও ২.৯ টন সোনা। রিপোর্ট বলছে যে মন্দিরের যে পরিমান সম্পত্তি এবং জমিজমা আছে তা ভারতের জমি অনুযায়ী ৭১২৩ একর।

মন্দিরের উপার্জন
এই যে বিপুল পরিমান মন্দিরের উপার্জন হয় তা পুরোটাই আসে ভক্তদের দান থেকে। অনেক ব্যাবসায়ি এবং প্রতিষ্ঠান আছে তাঁরাও এই মন্দিরের জন্য দান করেন।
এই মন্দির অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈলশহরে অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত।












Click it and Unblock the Notifications