Tirupati Stampede: পদপিষ্ট হয়ে হতাহত পুণ্যার্থীরা, তিরুপতি যাচ্ছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু
Tirupati Stampede: ফের খবরের শিরোনামে তিরুপতি মন্দির (Tirupati Temple)। বুধবার মন্দির চত্বরে পদপিষ্ট হয়ে একের পর এক পুণ্যার্থীর মৃত্যুর (Devotees death) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ৬ জন মারা গিয়েছেন ঘটনায়। বৃহস্পতিবার ঘটনাস্থলে যাবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (N Chandrababu Naidu)। আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন বলে জানান নায়ডু।
বুধবার তিরুপতির তিরুমালায় ভেঙ্কটেশ্বর মন্দিরে টোকেন বিলিকে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। আগামিকাল ১০ জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে বৈকুণ্ঠ দ্বার দর্শনম। ১০ দিন ধরে চলবে দর্শন। সেই উপলক্ষ্যেই গোটা দেশের নানা প্রান্ত থেকে সেখানে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। এরপরই টোকেন বিলি শুরু হলে হুড়োহুড়ি পড়ে যায়।

ইতিমধ্যেই তিরুপতিতে দুর্ঘটনার সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে শয়ে শয়ে পুণ্যার্থী ভিড়ে ঠেলাঠেলি করে সামনে এগিয়ে আসছেন। পুলিশের বাধা তারা কোনওভাবেই মানছেন না। পুণ্যার্থীদের ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকেও। জানা গিয়েছে, মৃত পুণ্যার্থীদের মধ্যে একজন তামিলনাড়ুর বাসিন্দা। তাঁর নাম মল্লিকা। পদপিষ্টের ঘটনায় আহতও হয়েছেন অনেকে। তাদের তিরুপতি রুইয়া হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে।
#WATCH | Andhra Pradesh: A stampede-like situation occurred at Vishnu Nivasam in Tirupati during the distribution of Vaikunta Dwara Sarva Darshan tokens. More details awaited. pic.twitter.com/vhoEYGLW2U
— ANI (@ANI) January 8, 2025
ইতিমধ্যেই পুণ্যার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন মোদী। অন্ধ্রপ্রদেশের সরকার সবরকম সহযোগিতা করছে বলেও জানান তিনি। এদিকে আহতদের যাতে যথাযথ চিকিৎসা হয়, সেনিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ফোনে কথা সেরেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। প্রশাসনিক আধিকারিকদের সশরীরে গিয়ে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে।
অন্ধ্র্রের মন্ত্রী নারা লোকেশ জানান, "পদপিষ্টের ঘটনায় পুণ্যার্থীদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিরুপতি মন্দির কর্তৃপক্ষের উচিত ছিল আরও জোরদার ব্যবস্থা নেওয়া। তাহলে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা এড়ানো যেত। মৃতদের পরিবারের পাশে সরকার রয়েছে।" ঘটনায় শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কংগ্রেস নেতা ও কর্মীদের সবরকম সহযোগিতার হাত বাড়াতে নির্দেশও দেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications