৪৪ জন অহিন্দু কর্মচারীকে ছাঁটাই করতে চলেছে দেশের এই বিশ্বখ্যাত মন্দির
মন্দিরের ৪৪ জন অহিন্দু কর্মচারীদের ছাঁটাই কেন করা হবে না , জানতে চেয়ে তাঁদের কাছে নোটিস পাঠাল তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ড।
মন্দিরের ৪৪ জন অহিন্দু কর্মচারীদের ছাঁটাই কেন করা হবে না , জানতে চেয়ে তাঁদের কাছে নোটিস পাঠাল তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ড। এই ৪৪ কে এর আগে বরখাস্তের নোটিস পাঠানো হয়। তারপরই তাঁদের কাছে জানতে চাওয়া হয় কেন তাঁদের সরানো হবে না, তার জবাব দিয়ে জানাতে। উল্লেখ্য, এই বোর্ডের আওতায় রয়েছে ভেঙ্কটেশ্বরা তিরুমালা তীর্থস্থানটি।

মন্দিরের নতুন নিয়ম অনুযায়ী ২০০৭ সালের পর থেকে কোনও অহিন্দুকে কর্মচারীকে নিয়োগ করা যাবে না। এর আগে, অহিন্দু কর্মচারীদের কেবলমাত্র শিক্ষকতার কাজের ক্ষেত্রে নিয়োগ করা যেত এই বোর্ডের আওতায়। সেই নিয়ম ১৯৮৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত। তবে ২০০৭ সাল থেকে এই মন্দির কর্তৃপক্ষের আওতায় কোনও ক্ষেত্রেই অহিন্দু কর্মীরা অংশ নিতে পারবেন না, নিয়মে এমনই সংস্কার নিয়ে এসেছে তিরুমালা মন্দির।

উল্লেখ্য, হিন্দু ছাড়া অন্য কোনও ধর্মের কাউকে মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হয় না তিরুপতি মন্দিরে, যতক্ষণ না পর্যন্ত সেই দর্শনার্থী লিখিতভাবে জানাচ্ছেন যে তিনি ঈশ্বর বালাজির ওপর আস্থা ও বিশ্বাস রাখেন। এদিকে, মন্দিরে কর্মী ছাঁটাইয়ের পরিস্থিতিত সামলাতে নয়া পন্থা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তাঁরা ওই ৪৪ জন কর্মীকে অন্ধ্রপ্রদেশ সরকারের আওতায় একইরকমে পদে বদলি করার পদক্ষেপ নিতে চলেছে। তিরুমালা বোর্জের এই পদক্ষেপের ওপর আপাতত কোনও শিলমোহর পড়েনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications