আদিবাসী অঞ্চলের বাইরেও ২২ আসনে প্রার্থী প্রদ্যোৎকিশোরের, চিন্তা বাড়ছে বাম-কংগ্রেসেরও
"আমাদের মহারাজা সাম্প্রদায়িক নন, তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন,. চলছেনও। তফসিলি জাতি, উপজাতি, অ-উপজাতি, সবাই তাঁর পাশে রয়েছেন। এটি তাঁর পারিবারিক উত্তরাধিকার।”
টিপ্রামোথা গড়ে প্রদ্যোৎকিশোর দেববর্মা উপজাতিদের নয়নের মণি হয়ে উঠলেও অ-উপজাতি এলাকাতেও প্রার্থী দিয়েছেন তিনি। ৬০টির মধ্যে ৪২টি আসনে প্রার্থী দিয়েছে টিপ্রামোথা। তার মধ্যে উফজাতি এলাকার বাইরে ২২টি আসনে প্রার্থী দিয়ে টিপ্রা বুঝিয়ে দিয়েছেন তাঁরা শুধু পাহাড়ি অঞ্চলের দল হয়ে থাকতে চায় না।

আদিবাসীদের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই
প্রদ্যেৎকিশোর দেববর্মা জানিয়েছেন, আমি আদিবাসীদের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছি। তবে আমি অন্যদের বিরুদ্ধে নই। আমি এমন একটি উত্তরাধিকার বহন করছি, যা আমাকে শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, আদিবাসীদের অধিকার রক্ষায় যে তাঁর প্রস্তাব মেনে নেবেন, তিনি তার দিকেই যাবেন।

বাম-কংগ্রেস টিপ্রাকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটেনি
এবার বিধনাসভা নির্বাচনে প্রদ্যোৎকিশোর দেববর্মা নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি তাঁর দলের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। উপজাতি এলাকার পাশাপাশি অ-উপজাতি এলাকাতে প্রার্থী দিয়ে তিনি প্রচারে ঝড় তুলেছেন। তবে বিজেপি টিপ্রামোথাকে সরাসরি কাউন্টার করলেও, বাম-কংগ্রেস টিপ্রাকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটেনি।

টিপ্রামোথার উত্থানে বিজেপির দাবি
বিজেপির দাবি, টিপ্রামোথা বৃহত্তর টিপ্রাল্যান্ড দাবি করছে। উপজাতিদের জন্য আরও সাংবিধানিক অধিকার-সহ একটি পৃথক রাজ্য তৈরি করাই তাদের লক্ষ্য। তাদের এই দাবি ত্রিপুরায় বাঙালি ও উপজাতি সম্প্রীতিকে প্রভাবিত করবে বলেই তারা মনে করছে।

কংগ্রেস-সিপিএমের ঘাড়ে বন্দুক রেখে টিপ্রামোথাকে জবাব
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ত্রিপুরায় এসেছিলেন। সেখানে একটি সমাবেশে তিনি বলেন, "আপনি যদি টিপ্রামোথাকে ভোট দেন, তাহলে আপনার ভোট কংগ্রেস বা সিপিএমে যাবে। অর্থাৎ তিনি টিপ্রামোথার সঙ্গে বাম-কংগ্রেসের অঘোষিত জোট হয়েছে বলেই ধরে নিচ্ছেন। এভাবে তিনি চাইছেন কংগ্রেস-সিপিএমের ঘাড়ে বন্দুক রেখে টিপ্রামোথাকে শায়েস্তা করতে।

"আমাদের মহারাজা সাম্প্রদায়িক নন"
টিপ্রামোথা বিজেপির এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। টিপ্রা নেতা-কর্মীদের দাবি, "আমাদের মহারাজা সাম্প্রদায়িক নন, তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন,. চলছেনও। তফসিলি জাতি, উপজাতি, অ-উপজাতি, সবাই তাঁর পাশে রয়েছেন। এটি তাঁর পারিবারিক উত্তরাধিকার।"

ত্রিপুরার আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত
টিপ্রার পক্ষে আরও দাবি করা হয়েছে, বাঙালিরা যখন দেশভাগের সময় উদ্বাস্তু হয়ে এসেছিল ত্রিপুরায়, তখন রাজপরিবার তাদের অনুপ্রবেশকে অনুমতি দিয়েছিল। তারা এখানে বসতি স্থাপন করেছে। কিন্ত ত্রিপুরার আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। এখন তাই 'রাজা' প্রদ্যোৎকিশোরের লড়াই আদিবাসী অধিকারের।

'ঐক্যের কথা বলছি, আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে'
তিনি বলেন, বৃহত্তর টিপ্রাল্যান্ডের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আদিবাসীদের অধিকার চাইছি। এটি অন্য সম্প্রদায়কে আঘাত করতে পারে না। অন্য সম্প্রদায়ের প্রতিও আমাদের সমান ভাবাবেগ রয়েছে। আমরা ঐক্যের কথা বলছি। আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে।












Click it and Unblock the Notifications