সরকার গঠনে সেই রাজার শরণেই যেতে হবে, ত্রিপুরায় কিং মেকার হচ্ছে তিপ্রামোথা
ত্রিপুরায় আসন বাড়িয়ে শক্তি বাড়াচ্ছে তিপ্রামোথা
ত্রিপরায় ভোটের ফলাফল নিয়ে টানটান উত্তেজনা। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের। তারই মাঝে জায়গা শক্ত করতে শুরু করেছে রাজার পার্টি তিপ্রা মোথা। ভোটের আগে বিজেপি থেকে বাম-কংগ্রেস কেই তিপ্রামোথার সঙ্গে জোট গড়তে রাজি হয়নি। দফায় দফায় আলোচনা ব্যর্থ হয়েছে। সেই রাজার পার্টিই এখন ত্রিপুরা কিং মেকার হতে চলেছে। এমনই দেখাচ্ছে ভোটের ফলাফলের ট্রেন্ড।

শক্তি বাড়াচ্ছে তিপ্রামোথা
তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখেই ভোটে লড়েছিলেন রাজা। সব রাজনৈতিক দলের প্রবল অসযোগিতার মাঝেও ভোট বাক্সে তিপ্রামোথা প্রমাণ করে দিয়েছেন রাজ্যে এখনও রাজার দাপট রয়েছে। সকাল থেকে দফায় দফায় ভোট গণনি যত এগিয়েছে তত শক্তি বাড়িয়েছে তিপ্রামোথা। বাম-কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই সকলের অলক্ষ্যে এগিয়ে গিয়েছে তিপ্রামোথা। এবং ভোটবাক্সে সেই সংখ্যা ভালই রয়েছে। ১৬টির বেশি আসনে এগিয়ে রয়েছে তিপ্রামোথা।

কিং মেকার হবে তিপ্রামোথা
ত্রিপুরায় ভোটের ফলাফল যেদিকে এগোচ্ছে তাতে তিপ্রামোথাকে ছাড়া সরকার গড়তে পারবে না কোনও রাজনৈতিক দলই। কারণ ভোটের হারে অনেকটাই কমেছে বিজেপি। কারণ এবার বাম-কংগ্রেস জোট বড় ধাক্কা দিয়েছে বিজেপি শিবিরকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনও মতে জিতেছেন মানিক সাহা। কংগ্রেস প্রার্থীর তুলনায় তার ভোটের সংখ্যা খুব একটা বেশি নয়। তবু জয় টা জয়ই। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় এখনও ফলাফল যেদিকে তাতে তিপ্রামোথাই হতে চলেছে কিং মেকার।

রাজার বার্তা
ভোটের আগে তিপ্রামোথা প্রধান বার্তা দিয়েছিলেন তাঁরাই এবার সরকার গড়বে। প্রথমে কেই তেমন তাতে পাত্তা না দিলেও ভোটের ফলাফলের দিন রাজার সেই বার্তা অক্ষরে অক্ষরে মিলে যেতে বলেছে। রাজার পার্টি বুঝিয়ে দিয়েছে তারা ফাঁকা আওয়াজ দেয়না। আদিবাসী অধ্যুষিক কোনও কেন্দ্রেই বিজেপি বা বাম-কংগ্রেস কেউ তেমন ভাবে ভোট পায়নি। সেখানে দাপট দেখিয়েছে তিপ্রামোথাই। তিপ্রামোথা ল্যান্ডকে সামনে রেখেই ভোটের ময়দানে প্রচার চালিয়েছিল তারা। ত্রিপুরায় যে সেই আদিবাসীদের অধিকারকে স্বীকৃতি দিতে হবে তা বুঝিয়ে দিয়েছে ভোটব্যাঙ্ক।

তিপ্রামোথাকে নিয়ে কে সরকার গড়বে
ভোটের দিনেই তিপ্রামোথা প্রধান বলেছিলেন বিজেপির বিধায়করাও বিক্রি হয়। তিনি না হয় নিজের প্রাসাদের একটা অংশ বিক্রি করে বিজেপি বিধায়কদের কিনে নেমেন। সেদিন তিপ্রামোথা প্রধানের এই বার্তাকে অতি সাহসি বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু ত্রিপুরায় ভোটের ফলাফল যেদিকে যাচ্ছে তাতে সত্যিই যদি তাই করেন রাজা তাহলে চাপ বাড়বে গেরুয়া শিবিরেরই। সেক্ষেত্রে হয়তো সরকার গড়ার সম্ভাবনা বিজেপির ক্ষেত্রে ক্ষীন হয়ে যাবে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications