Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টিপ্রামোথা ধাক্কা দিল উপজাতীয় অঞ্চলে, তবু ত্রিপুরায় বাজিমাত বিজেপি-আইপিএফটি জোটের

টিপ্রামোথা ত্রিপুরার উপজাতীয় পরিষদ দখল করেছিল আধিপত্য নিয়েই। তারপর এবার টিপ্রাল্যান্ডের দাবি তুলে তারা বাজিমাত করে বিধানসভা নির্বাচনে।

টিপ্রামোথার ধাক্কা উপেক্ষা করাই বিজেপি জিতল ত্রিপুরায়। পরিকল্পনা কষেই টিপ্রামোথা উপজাতীয় অঞ্চলে একাধিপত্য স্থাপন করতে সম্ভবপর হয়েছিল। তার ফলে বিজেপির পক্ষে কঠিন হয়েছিল ত্রিপুরা দখল। বিজেপি আইপিএফটির সঙ্গে জোট করেও সে অর্থে উপজাতীয় অঞ্চলে ফায়দা তুলতে পারেনি। কিন্তু ত্রিপুরার দখল নিতে তাঁদের সমস্যা হয়নি।

মাথায় মাথায় ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা

মাথায় মাথায় ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা

বিজেপি ৩২ আসনে জিতে একেবারে মাথায় মাথায় ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ত্রিপুরার ক্ষমতা তারা নিজেদের হাতে রাখতে সমর্থ হয়েছে সমতলে বাম-কংগ্রেসের ব্যর্থতায়। একটা সময় বিজেপিকে টেক্কা দিয়ে বাম-কংগ্রেস জোট এগিয়ে গেলেও তারা অগ্রগমন ধরে রাখতে পারেনি। যত সময় গিয়েছে ততই বিজেপির প্রত্যাবর্তনের ছবি সামনে এসেছে।

টিপ্রামোথাই উপজাতীয় অঞ্চলে রাজ করেছে

টিপ্রামোথাই উপজাতীয় অঞ্চলে রাজ করেছে

টিপ্রামোথা এবার বৃহত্তর টিপ্রাল্যান্ডের দাবিকেই প্রধান ইস্যু করেছিল বিধানসভা নির্বাচনের শুরু থেকে। টিপ্রামোথা সেই দাবির সমর্থনে উপজাতীয় অঞ্চলের ২০টি আসনের মধ্যে ১৩টি আসনের দখল নিয়েছে। প্রদ্যোৎকিশোর দেববর্মার নবগঠিত পার্টি টিপ্রামোথাই উপজাতীয় অঞ্চলে রাজ করেছে। তবে ২০টির মধ্যে সাতটি নিজেদের দখলে রাথতে পেরে বিজেপি ফারাক গড়ে নিতে সমর্থ হয়েছে।

পিছিয়ে থেকে শেষপর্যন্ত জয় হাসিল বিজেপিরই

পিছিয়ে থেকে শেষপর্যন্ত জয় হাসিল বিজেপিরই

এদিকে পার্বত্য অঞ্চল ছাড়া সমতলে বামেরা প্রথম থেকেই কড়া টক্কর দিচ্ছিল। বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহা পর্যন্ত পিছিয়ে পড়েছিলেন ত্রিপুরা নির্বাচনে। কিন্তু শেষপর্যন্ত জয় হাসিল করেন তিনি। বিজেপিও অনেক সিটে পিছিয়ে থেকেও শেষমুহূর্তে স্বল্প ব্যবধানে জিতে ধরে রাখতে পেরেছে ক্ষমতা।

উপজাতীয় অঞ্চলে এক তৃতীয়াংশ আসনও পায়নি বিজেপি

উপজাতীয় অঞ্চলে এক তৃতীয়াংশ আসনও পায়নি বিজেপি

প্রদ্যোৎ দেববর্মার নতুন দলের হঠাৎ উত্থান ত্রিপুরার আদিবাসী পিপলস ফ্রন্ট বা আইপিএফটিকে ধরাশায়ী করে দিয়েছিল। ফলে আইপিএফটির সঙ্গে জোট করেও উপজাতীয় আসন বিজেপি ধরে রাখতে পারেনি। বিজেপি জোট গতবার অর্থাৎ ২০১৮ সালে ২০টি উপজাতীয় আসের মধ্যে ১৮টির দখল নিয়েছিল। এবার সেখানে এক তৃতীয়াংশ আসনও পায়নি বিজেপি।

টিপ্রামোথা এখন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল

টিপ্রামোথা এখন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল

২০২৩ সালের নির্বাচনে বিজেপি ৩২টি আসন জিতেছে এবং সিপিএম ১১টি আসন পেয়েছে। টিপ্রামোথা ১৩টি আসন পেয়েছে। সেখানে আইপিএফটি এবং কংগ্রেস যথাক্রমে একটি এবং তিনটি আসনে জয়ী হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, টিপ্রামোথা এখন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল।

প্রায় দুই তৃতীয়াংশ আসন দখল টিপ্রার

প্রায় দুই তৃতীয়াংশ আসন দখল টিপ্রার

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি উপজাতীয় অঞ্চলে ১০টি আসন জিতেছিল, তাদে জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল আটটি আসন। বাকি দুটি আসন পেয়েছিল সিপিএম। টিপ্রামোথা এবার সেখানে প্রায় দুই তৃতীয়াংশ আসন দখল করেছে। টিপ্রামোথা আইপিএফটির দখলে থাকা আটটি এবং বিজেপির পাঁচটি আসন ছিনিয়ে নিয়েছে।

টিপ্রাল্যান্ডের দাবি তুলে বাজিমাত

টিপ্রাল্যান্ডের দাবি তুলে বাজিমাত

টিপ্রামোথা ত্রিপুরার উপজাতীয় পরিষদ দখল করেছিল আধিপত্য নিয়েই। তারপর এবার টিপ্রাল্যান্ডের দাবি তুলে তারা বাজিমাত করে বিধানসভা নির্বাচনে। টিপ্রাল্যান্ডের দাবি তুলেই তারা উপজাতীয় অঞ্চলে বিকল্প হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে। একইসঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে ওঠে। উল্লেখ্য, টিপ্রামোথা স্পষ্ট করে দিয়েছিল, তারা টিপ্রাল্যান্ডের দাবি না মানলে বাম-কংগ্রেস বা বিজেপি, কাউকেই সমর্থন করবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+