Tripura Elections 2023: ত্রিপুরায় জোট নিয়ে ব্যস্ততা! অমিত-হিমন্তের সঙ্গে প্রদ্যোতের আরও বৈঠকের সম্ভাবনা

খেলা দেখিয়েছিলেন ত্রিপুরায় উপজাতিদের জন্য স্বশাসিত পর্ষদ নির্বাচনে। প্রায় একবছর পরে এসে গিয়েছে বিধানসভা নির্বাচন। উপজাতি এলাকায় সেই প্রদ্যোৎ দেব বর্মনের জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে বিভিন্ন দল।

আমন্ত্রণ পেয়েছেন বাম-কংগ্রেস জোটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিন্তু আলাদা রাজ্য গঠনের লিখিত আশ্বাস না পেয়ে দূরে সরেছেন তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ দেব বর্মণ।

তবে উত্তর-পূর্বে ছোট এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার বন্দোবস্ত করতে হাল ছাড়েনি হিজেপি। তারাও হাত বাড়িয়েছে প্রদ্যোতের দিকে।

 প্রদ্যোতের সঙ্গে বৈঠক

প্রদ্যোতের সঙ্গে বৈঠক

তিনিই ঘুরিয়ে দিতে পারেন ত্রিপুরার নির্বাচনী ফলে অভিমুখ। দাবি আলাদা তিপ্রাল্যান্ডের। সেই পরিস্থিতিতে তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ দেব বর্মনের সঙ্গে আলোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই খবর প্রকাশিত হয়েছে। সূত্রের খবর তিপ্রা মোথার সিনিয়র নেতারা খুব তাড়াতাড়ি দিল্লিতে আরও একটি বৈঠক করতে পারেন ত্রিপুরার নির্বাচনী জোট নিয়ে।

 পৃথর রাজ্যের লিখিত আশ্বাস দাবি

পৃথর রাজ্যের লিখিত আশ্বাস দাবি

তাঁকে সবাই জোটের জন্য ডাকছেন। এব্যাপারে সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ত্রিপুরায় উপজাতি নেতা তথা তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ দেব বর্মন। তিনি বলেছেন, ত্রিপুরার উপজাতিদের জন্য একটি আলাদা রাজ্যের দাবি পূরণে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি কোনও জোটে যোগ দেবেন না। তিনি বলেছেন, তাদের দাবি নিয়ে ভারত সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস চাইছেন। তিনি আরও বলেছেন, জনগণের জন্য সর্বাধিক কীভাবে আলোচনা করতে হয়, তা তিনি জানেন।

একাই নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি

একাই নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক অডিও বার্তায় তিনি বলেছেন, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে লিখিত আশ্বাস না পেলে তাদের দল একাই নির্বাচনে লড়াই করবে। তিনি আরও বলেছেন, তাদের কাছে জোটের জন্য আসা সব দলকেই বলেছেন, দাবির সাংবিধানিক সমাধানের জন্য সংবিধান সংশোধন করতে হবে।
ইতিমধ্যে প্রথমবার বিজেপির চ্যালেঞ্জার হয়ে দাঁড়ানো বাম-কংগ্রেস জোটের তরফে তিপ্রো মোথাকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান করা হয়েছিল। বিজেপির বিরোধী ফ্রন্ট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নিজের দাবি থেকে সরেননি প্রদ্যোৎ।

ত্রিপুরার রাজনীতিতে তিপ্রা মোথার প্রভাব

ত্রিপুরার রাজনীতিতে তিপ্রা মোথার প্রভাব

ত্রিপুরা বিধানসভায় ৬০ টি আসনের মধ্যে ২০ টি উপজাতিজের জন্য সংরক্ষিত। এই কুড়িটি আসন ছাড়া আরও ৫-৬টি আসনে উপজাতিদের বড় প্রভাব রয়েছে। গত বছরে ত্রিপুরায় স্বশাসিত পরিষদের ভোট তাদের ক্ষমতা দেখিয়েছে তিপ্রা মোথা। তারপর থেকে উপজাতিদের অপর দল আইপিএফটিতে ভাটা পড়েছে। সংগঠন বাঁচাতে তারা বিজেপিকে কার্যত ত্যাগ করে তিপ্রা মোথার স্মরণ নিয়েছে। পাল্টা তিপ্রা তাদের দলে মিশে যাওয়ার প্রস্তাব দিয়েছে আইপিএফটিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+