Vande Bharat Express Train: একাধিক বন্দে ভারতের সময় বদল গেল! বাংলার কোনও 'সেমি বুলেট' আছে নাকি
Vande Bharat Express Train: নতুন বছর পড়তেই একাধিক ট্রেনের সময়সূচিতে বড় রদবদল (Indian Railways New Time Table 2025) করা হয়েছে! আর এই তালিকায় একাধিক লোকাল এবং দুরপাল্লার ট্রেন আছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক ট্রেনের গতি বাড়িয়েছে ভারতীয় রেল (Indian Railways)। সময়ের বদলের তালিকায় আছে দেশের প্রথম সেমি বুলেটও।
বর্তমানে দেশে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলছে। এর মধ্যে বেশ কিছু ট্রেনের সময়সীমায় বেশ কিছু রদবদল আনা হয়েছে। গতকাল অর্থাৎ ১লা জানুয়ারি, বুধবার থেকে নয়া এই টাইম টেবিল কার্যকর হয়েছে। এক নজরে দেখে নিন ঠিক কোন কোন বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচিতে বড় রদবদল হল।

Vande Bharat Express Train: কোন কোন ট্রেনের সময় রদবদল
- সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চারটি বন্দে ভারত এক্সপ্রেসের (Semi High Speed Trains) সময়সীমা রদবদল করা হয়েছে। যার মধ্যে আছে ট্রেন নম্বর - 22499 দেওঘর (Deoghar)- বারাণসী (Varanasi) বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নম্বর 22345 - পাটনা (Patna)- গোমতি নগর (Gomti Nagar), ট্রেন নম্বর - 22545 - লখনউ (Lucknow) - দেরাদুন (Dehradun) বন্দে ভারত এক্সপ্রেস এবং ট্রেন নম্বর - 22346 গোমতি নগর (Gomti Nagar) - পাটনা (Patna) বন্দে ভারত এক্সপ্রেস।
Vande Bharat Express Train: কোন ট্রেন কখন ছাড়বে
- দেশের অন্যতম রুট দেওঘর-বারাণসী (Deoghar-Varanasi Vande Bharat Express timing)। আগে এই রুটে অর্থাৎ দেওঘর-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ৯.৫৫ মিনিটে ছাড়ত। সময় সীমা বদলের পর এখন থেকে এই রুটে ট্রেনটি ছাড়বে ৯.৫৩ মিনিটে। এমনকি গন্তব্যেও আগে পৌঁছবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী এই ট্রেনট বক্তব্যে পৌছবে ১০.৩০ মিনিটে।
- পাটনা-গোমতি বন্দে ভারত এক্সপ্রেসের (Patna-Gomti Nagar Vande Bharat Express) সময় বদল হয়েছে। আগে ৯ টার সময় এই ট্রেনটি ছাড়ত। এখন এটি ৯ টা বেজে ৫ মিনিটে ছাড়বে। গন্তব্যে পৌঁছে যাবে ২ টো ৩৫ মিনিটে। একই ভাবে এমএল সেকশনে আগমনের সময়ও পরিবর্তন করেছে। ট্রেনটি ২ টো বেজে ১৫ মিনিটের পরিবর্তে ২ টো ২০ তে পৌঁছবে।
- ট্রেন সংখ্যা 22545 লখনউ-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের (Lucknow-Dehradun Vande Bharat Express) সময় সময় বদল হয়েছে। এখন থেকে এই ট্রেন এলজেএন-ডিডিএন সেকশনে ১৩ টা ৩৫ মিনিটের জায়গায় ১৩ টা ৪০ মিনিটে পৌঁছবে।
- ট্রেন নম্বর 22346 গোমতি নগর-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Gomti Nagar-Patna Vande Bharat Express) এর টাইমটেবিলেও বড় বদল আনা হয়েছে। এই ট্রেন ML-NEWC সেকশনে 20:35 এর জায়গায় 20:43 এ পৌঁছবে। অর্থাৎ বক্তব্যে পাঁচ মিনিট পর পৌঁছবে।
এই বিষয়ে আরও জানতে IRCTC এর ওয়েবসাইট (www.irctc.co.in), ন্যাশানাল ট্রেন এনকোয়েরি সিস্টেম (NTES) - এ গিয়ে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। কিংবা টিকিট কাটার আগে সংশ্লিষ্ট স্টেশনেও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।












Click it and Unblock the Notifications