বুয়া-ভাতিজার জোটকে উড়িয়ে দেবে মোদী-ঝড়! টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় আভাস

২০১৪ সালে এই উত্তরপ্রদেশ থেকে সিংহভাগ আসন জিতে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। এবার কংগ্রেসকে বাদ দিয়ে সপা-বসপা-আরএলডি মহাজোট করেছে। তাতেই ঘুম ছুটেছে মোদীর।

২০১৯ লোকসভায় এবার যোগী-রাজ্যের দিকে বিশেষভাবে তাকিয়ে রাজনৈতিক মহল। ২০১৪ সালে এই উত্তরপ্রদেশ থেকে সিংহভাগ আসন জিতে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। এবার কংগ্রেসকে বাদ দিয়ে সপা-বসপা-আরএলডি মহাজোট করেছে। তাতেই ঘুম ছুটেছে মোদীর। এই মহাজোটের কাছে কি এবার উড়ে যাবে মোদীর দল। ভোট শুরুর মুখে ফের টাইমস নাউ-ভিএমআরয়ের দ্বিতীয় দফার সমীক্ষায় সম্ভাব্য ফল এল প্রকাশ্যে।

বিজেপি ভাঙবে মচকাবে না

বিজেপি ভাঙবে মচকাবে না

টাইমস নাউয়ের দ্বিতীয় দফার সমীক্ষা বিজেপির পাল্লা ভারী হল। সমীক্ষা বলছে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি ৫০টি আসনে জয়ী হবে। অর্থাৎ সপা-বসপা জোট ফ্লপ করবে বলেই আভাস দিচ্ছে টাইমস নাউ। মায়াবতী-অখিলেশ-অজিতের মহাজোট পাবে ২৭টি আসন। কংগ্রেস জয়ী হবে তিনটি আসনে।

প্রথম সমীক্ষায় টাইমস নাউ

প্রথম সমীক্ষায় টাইমস নাউ

টাউমস নাউ প্রথম সমীক্ষায় দেখিয়েছিল উত্তরপ্রদেশে সপা-বসপা-আরএলডি জোট পাবে ৩৬টি আসন। এবার তাদের আরও নটি আসন কমে যাচ্ছে। ৮০টির মধ্যে বিজেপি ৪২টি আসন পাবে বলে দেখানো হয়েছিল প্রথম সমীক্ষায়। দ্বিতীয় সমীক্ষায় বিজেপি ৮টি আসন বাড়াতে সমর্থ হচ্ছে। এই সমীক্ষা কংগ্রেসকে দিয়েছিল দুটি আসন। এবার একটি বাড়িয়ে ৩টি আসন।

গতবারের ফল

গতবারের ফল

গতবার এই রাজ্যের ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৭২টি আসন। একটি আসন গিয়েছিল এনডিএ শরিকদলের দখলে। দুটি আসন পায় কংগ্রেস, সমাজবাদী পার্টি জেতে পাঁচটি আসনে। ৮০টির মধ্যে ৭৩টি আসন নিয়ে বিজেপি সরকার গড়ার দিকে অনেকটা এগিয়ে যায়।

ভোট শতাংশের বিচারে

ভোট শতাংশের বিচারে

টাইমস নাউয়ের সমীক্ষায় ভোট শতাংশের বিচারেও বিজেপির অগ্রগতি জারি থাকবে। বিজেপি গতবারের তুলনায় প্রায় দুই শতাংশ বাড়িয়ে পৌঁছে যাবে ৪৫.১ শতাংশ। মহাজোটের আসন সংখ্যা বাড়লেও ভোট কমবে মহাজোটের। মহাজোট পাবে ৩৭.৭ শতাংশ ভোট। যা গতবারের তুলনায় প্রায় ৫ শতাংশ কম। আর কংগ্রেস প্রায় আড়াই শতাংশ ভোট বাড়াতে সমর্থ হবে। তাদের প্রাপ্ত ভোট হতে পারে ১১.১ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+