বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস-জোট, আভাস দিল টাইমস নাউয়ের সমীক্ষা

লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর বিজেপি পিছিয়েই চলেছে। আশাতীত ফলাফল করতে পারেনি মহারাষ্ট্র ও হরিয়ানায়।

লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর বিজেপি ক্রমশ পিছিয়েই চলেছে। আশাতীত ফলাফল করতে পারেনি মহারাষ্ট্র ও হরিয়ানায়। এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সম্ভাব্য হারের মুখে দাঁড়িয়ে বিজেপি। এমনই আভাস মিলেছে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষায়। সমীক্ষায় ইঙ্গিত কংগ্রেস-জেএমএম ফিরছে ক্ষমতায়।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা শেষে বুথ ফেরত সমীক্ষায় টাইমস নাউ ইঙ্গিত দিয়েছে, বিজেপি থে্মে যাবে ২৮টি আসনেই। ম্যাজিক ফিগার ৪১ থেকে অনেকটা দূরেই বিজেপির দৌড় শেষ হয়ে যাবে এবার। অর্থাৎ রঘুবর দাসের ফের ক্ষমতায় ফেরা হচ্ছে না এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী।

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

টাইমস নাউয়ের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস, জেএমএম ও আরজেডির জোট এবার ক্ষমতায ফিরছে ঝাড়খণ্ডে। কংগ্রেসের জোট এবার ৪৪টি আসনে জিতে পুনর্দখল করবে ঝাড়খণ্ড। এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি বিরোধী মহাজোট এবার ম্যাজিক ফিগার সহজেই ছুঁয়ে ফেলবে বলে আভাস মিলেছে।

এজেএসইউ ও অন্যান্যদের সম্ভাবনা

এজেএসইউ ও অন্যান্যদের সম্ভাবনা

এজেএসইউ এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গ ছেড়ে একক লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা এবার একটি আসনও পাবে না বলে আভাস সমীক্ষায়। টাইমস নাউয়ের সমীক্ষা অনুযায়ী জেভিএম পেতে পারে ৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি আসন।

গতবারের ফল

গতবারের ফল

ঝাড়খণ্ড বিধানসভায় গতবারের ফল গিয়েছিল বিজেপির পক্ষে। ৮১ আসন বিশিষ্ট বিধানসভায় ৫৭টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। কংগ্রেস-জোট পেয়েছিল মাত্র ১৮টি আসন। আর বিজেপির এক সঙ্গী এজেএসইউ পেয়েছিল ৬টি আসন। অন্যান্যরা কোনও আসন দখল করতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+