Times Now ETG Survey: সমীক্ষায় মোদীর তৃতীয় জয়ের পূর্বাভাস! কত আসন NDA ও BJP-র
Times Now ETG Survey: লালকেল্লা থেকে ১৫ অগাস্ট দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনের বছরের তাঁর ভাষণের কথা বলেছেন। কোন রাখঢাক না করেই মোদী বলেছেন, তিনি ফিরছেন ২০২৪-এ। আর তারই মধ্যে লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষা প্রকাশ করল টাইমস নাও ও ইটিজি।
সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মেয়াদে ফিরে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সমীক্ষা অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ নির্বাচনের সুইপ করবে।

Times Now ETG Survey সমীক্ষা অনুসারে এনডিএ রাজস্থানের ২৫ টি আসনের মধ্যে ১৯ থেকে ২২ টি আসন পেতে পারে। অন্যদিকে ইন্ডিয়া জোট ২ থেকে ৯ টি আসন পেতে পারে। বলে রাখা ভাল কংগ্রেস ২০১৮-তে রাজস্থানে ক্ষমতায় ফিরলেও, ২০১৯-এর লোকসভা নির্বাচনে সেখান থেকে ২৪ টি আসন পায় বিজেপি। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি পায় একটি আসন।
এই বছরের শিষের দিকে রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তারপরেই এপ্রিল-মে মাসে রয়েছে লোকসভা নির্বাচন।
টাইমস নাও ও ইটিজির সমীক্ষা অনুসারে এনডিএ সারা দেশ থেকে ২৯৬ থেকে ৩২৬ টি আসন পেতে পারে। অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে ১৬০ থেকে ১৯০ টি আসন। সমীক্ষায় বলা হয়েছে এনডিএ-র আসন কমলেও বিজেপি নেতৃত্বাধীন জোট পরপর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বলেই অনুমান।
দলভিত্তিক ফলাফল হিসেবে সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি একাই পেতে পারে ২৮৮ থেকে ৩১৪ টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৮০ টি আসন।












Click it and Unblock the Notifications