২০০৮ আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণকাণ্ড: এক নজরে ঘটনা পরম্পরা
২০০৮ আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণকাণ্ড: এক নজরে ঘটনা পরম্পরা
অবশেষে সাজা ঘোষণা হল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল গুজরাতের বিশেষ আদালত। ২০০৮ সালে আহমেদাবাদের ধারাবাহিক বিস্ফোরণে দোষী সাব্যস্ত ৩৮ জন মৃত্যুদণ্ড এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে। কী ঘটেছিল ২০০৮ সালের ২৬ জুলাই। তার পরেই বা কী ঘটেছিল। এক নজরে দেখে নেওয়া যাক সেই ঘটনাক্রম।

২৬ জুলাই, ২০০৮: দুঃস্বপ্নের মত কেটেছিল দিনটা। গোটা আহমেদাবাদ শহরে ৭০ মিনিটের মধ্যে পর পর ২১টি জায়গায় বিস্ফোরণ ঘটেছিল। বাদ যায়নি সরকারি হাসপাতালও। মারা গিয়েছিলেন ৫৬ জন। আহত হয়েছিলেন ২০০ জনেরও বেশি। ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদিন এবং সিমি নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাত ছিল বলে তদন্তকারীরা দাবি করেছেন। ২০০২ সালে গোধরা দাঙ্গার পর থেকেই এই বিস্ফোরণের প্লট তৈরি করেছিল জঙ্গিরা।আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের ঠিক পড়েই সুরাটের বিভিন্ন জায়গা থেকে বোমা এবং বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। গুজরাত পুলিশের পক্ষ থেকে মোট ৩৫টি এফআইআর দায়ের করা হয়েছিল।
২০০৯ সালে ট্রায়াল শুরু: আহমেদাবাদে প্রথম ট্রায়াল শুরু হয় ধারাবাহিক বিস্ফোরণের। আহমেদাবাদের ২০টি এফআইআর এবং সুরাতের ১৫ টি এফআইআর দায়ের করা হয়েছিল। ক্রাইম ব্রাঞ্চে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল।
১৫ ফেব্রুয়ারি, ২০১৭: বিচারক বেলা ত্রিবেদীর এজলাসে শুরু হয় শুনানি। এখন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি।
১৪ জুন, ২০১৭: বিচারপতি বেলা ত্রিবেদী সুপ্রিম কোর্টে যাওয়ার আগে বিশেষ বিচারক এ আর পাটেলকে দিয়ে যাওয়া হয়। এই নিয়ে শুনানি শুরু হয়।

৮ ফেব্রুয়ারি, ২০২২: গুজরাতের বিশেষ আদালতের বিচারক এআর পাটেল ৭৮ জনের শুনানি শুরু করেন। তার মধ্যে একজন ১ রাজ সাক্ষী হয়ে গিয়েছিলেন। তারপরে ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়।
১৮ ফেব্রুয়ারি, ২০২২: ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। বাকি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। ৭০০০ পাতার সাজা শুনিয়েছে আদালত। ৪৮ জন দোষীকে সাজা ঘোষণার পাশাপাশি ২.৮৫ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২.৮৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মৃতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে। গুজরাত হাইকোর্টের পক্ষ থেকেও সাজা নিশ্চিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications