ভারতকে একত্রিত করার সময়! নবীকে নিয়ে মন্তব্যে বিতর্কের মধ্যেই রাহুলের তাৎপর্যপূর্ণ আহ্বান

ভারতকে একত্রিত করার সময়! নবীকে নিয়ে মন্তব্যে বিতর্কের মধ্যেই রাহুলের তাৎপর্যপূর্ণ আহ্বান

ঘৃণা শুধুমাত্র ঘৃণার জন্ম দেয়। প্রেম ও ভ্রাতৃত্বের পথই ভারতকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। ভারতকে একত্রিত করার সময় এসেছে বলে টুইট করেছেন কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (rahul gandhi)। এই টুইটের আগেই
নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে বিতর্ক শুরু হতেই বিজেপির তরফে দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা শোনানো হয়। নবী মহম্মদকে নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যে পরেই কাতার, কুয়েত, ইরান, সৌদি আরব প্রতিবাদ
জানিয়ে তাদের দেশের ভারতীয় কূটনীতিককে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানায়।

পুনর্গঠনের চেষ্টায় কংগ্রেস

পুনর্গঠনের চেষ্টায় কংগ্রেস

২০১৪-তে কেন্দ্রে ক্ষমতা থেকে সরতে হয়েছিল কংগ্রেসকে। তারপর বিভিন্ন রাজ্যে হার। গত ৮ বছরের অন্তত ৯০ শতাংশ নির্বাচনে হেরেছে কংগ্রে। তারই মধ্যে পুনর্গঠনের আহ্বানে রাজস্থানের উদয়পুরে কনক্লেভের আয়োজন করে কংগ্রেস। সেখানেই একাধিক
কর্মসূচি গৃহীত হয়। তার মধ্যে রয়েছে ২ অক্টোবর কাশ্মীর থেকে কন্যাকুমারী যাত্রার আয়োজন।

নূপুর শর্মাকে নিয়ে কেন্দ্র ও বিজেপির অবস্থান

নূপুর শর্মাকে নিয়ে কেন্দ্র ও বিজেপির অবস্থান

কাতার, কুয়েত, ইরান সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলি নবীকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে ভারতের কূটনীতিকরা তাতে সামল দিয়েছেন বলে দাবি করা হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে তারা নূপুর শর্মাকে বরখাস্ত করেছে এবং
নবীন জিন্দালকে সাসপেন্ড করেছে। গেরুয়া শিবির আরও বলেছেন ভারতে হাজার হাজার বছর ধরে প্রতিটি ধর্মই বিকাশ লাভ করেছে। আর বিজেপিও প্রতিটি ধর্মকেই সম্মান করে। বিজেপি নূপুর শর্মার মতো দর্শনে বিশ্বাস করে না বলেও জানানো হয়।
বারাণসীর জ্ঞানব্যাপী মসজিজ বিতর্কের মধ্যেই নূপুর শর্মা বিতর্কিত মন্তব্যটি করেন। তবে পরবর্তী সময়ে অভিযুক্ত দুই নেতানেত্রীই ক্ষমা চেয়েছেন।

বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ কংগ্রেসের

বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ কংগ্রেসের

নূপুর শর্মার করা মন্তব্য নিয়ে কংগ্রেস বিজেপিকে লাগাতার আক্রমণ জারি রেখেছে। দলের মুখপাত্র রণচদীপ সুরজেওয়ালা কটাক্ষ করে বলেছেন, বিজেপি স্বল্প মেয়াদে সংকীর্ণ রাজনৈতিক অ্যাজেন্ডা বজায় রাখতে ভারতকে ধর্মীয় মেরুকরণের অন্থকার যুগে ঠেলে গিয়েছে। অভিযুক্ত
দুই নেতানেত্রীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ প্রসঙ্গে কংগ্রেস বলেছে, দেশের বাইরের শক্তির হুমকিতেই তা করা হয়েছে।

দেশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে

দেশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে

অন্যদিকে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব বলেছেন, দেশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। বিজেপির কাজের জন্যই এই পরিস্থিতি বলে মন্তব্য করেছেন তিনি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সবকটি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে
তোলার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত পশুখাদ্য কেলেঙ্কারির পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। তবে শারীরিক কারণে তিনি জামিনে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+