AAP MP Sanjay Singh: এটা লড়াই'য়ের সময়! জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সঞ্জয় সিং'য়ের
AAP MP Sanjay Singh: উদযাপনের সময় নয়, এটা লড়াই করার সময়! জেল থেকে বেরিয়েই হুঁশিয়ারি আপ নেতা সঞ্জয় সিংয়ের। আবগারি মামলায় মঙ্গলবারই জামিন পেয়েছেন তিনি। সমস্ত প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লেগে যায়। শেষমেশ বুধবার সন্ধ্যায় তিহাড় জেল থেকে ছাড়া পান সঞ্জয় সিং (Sanjay Singh)।
আর এরপরেই গাড়ির উপরে দাঁড়িয়ে কার্যত মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, উদযাপনের সময় নয়, এটা কঠিন লড়াই'য়ের সময়। দলের (Aam Aadmi Party) সবথেকে বড় নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনিষ শিশোদিয়াকে জেলে রাখা হয়েছে। তবে জেলের তালা খুব শীঘ্রই ভেঙে যাবে এবং কেজরিওয়াল বেরিয়ে আসবেন বলেও এদিন মন্তব্য করে আপ নেতা (Sanjay Singh)।

সঞ্জয় (Sanjay Singh) আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রথম সারির নেতাদের মধ্যে একজন! এমনকি রাজ্যসভার সাংসদও বটে। আবগারি মামলায় দীর্ঘদিন জেল বন্দি ছিলেন। তবে এদিন তিহাড় জেলের বাইরে কয়েক হাজার আপ কর্মী সমর্থক জমা হন। কেজরিওয়ালের গ্রেফতারির বিরুদ্ধে একদিকে তাঁদের বিক্ষোভ দেখাতে দেখা যায়
#WATCH दिल्ली: AAP नेता संजय सिंह तिहाड़ जेल से रिहा होने पर लोगों को संबोधित करते हुए कहा, "यह वक्त जश्न मनाने का नहीं है... यह वक्त संघर्ष करने का है... हमारी पार्टी के सबसे बड़े नेता अरविंद केजरीवाल, मनीष सिसोदिया और सत्येंद्र जैन को जेल में रखा गया है, हमें पूरा भरोसा है कि… pic.twitter.com/YmEnmJsxLT
— ANI_HindiNews (@AHindinews) April 3, 2024
অন্যদিকে সঞ্জয় সিং'য়ের সমর্থনে আওয়াজ তোলেন। জেল থেকে বেরিয়েই সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যেই বক্তব্য রাখেন আপ নেতা। তাঁর দাবি, কঠিন সময়। তবে খুব শীঘ্রই জেলের তালা ভেঙে দলের সর্বোচ্চ নেতা কেজরিওয়াল বেরিয়ে আসবে বলেও দাবি আপ সাংসদের।
সঞ্জয় সিংয়ের জামিন মঞ্জুর হতেই কেজরিয়াল মন্ত্রিসভার সদস্য তথা আপ নেত্রী অতিশি (Delhi Minister Atishi) বলেন, সত্যের জয় হয়েছে। গত দু বছর ধরে একটা মিথ্যা আবগারী মামলার তদন্ত করছে ইডি। গত কয়েকমাসে একাধিক আপ নেতার বাড়িতে দফায় দফায় তল্লাশি চালিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কিন্তু এখনও পর্যন্ত কোনও আপ নেতার বাড়ি থেকে দুর্নীতির টাকা তাঁরা উদ্ধার করতে পারিনি বলেও দাবি আপ নেত্রীর। অন্যদিকে দিল্লি বিজেপির রাজ্য সভাপতি পালটা এই বিষয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।
#WATCH | On AAP leader Sanjay Singh's release on bail, Delhi Minister Atishi says, "Now the AAP workers will fight against this autocracy with hope in their hearts...Sanjay Singh is the lion of Aam Aadmi Party and he will now roar against the autocracy of Narendra Modi." pic.twitter.com/oQTCpucU5r
— ANI (@ANI) April 3, 2024
তাঁর দাবি, দুর্নীতিগ্রস্ত একটা দল। আর সেই দলের একজন দুর্নীতিতে যুক্ত নেতার জামিন। আর তা উদযাপন করছে। মানুষ সব দেখতে পাচ্ছে। জামিন মানেই সমস্ত চার্জ থেকে মুক্তি নয়। সেই কথা মনে করিয়েও এদিন আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ শানান দিল্লি বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না ছড়িয়ে পড়ে এজন্য তিহাড় জেলের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications