বুধবারের আগেও বিভিন্ন সময়ে ছত্তিশগড়ে মাওবাদীদের একের পর এক বড় হামলা, একনজরে টাইম লাইন
বুধবার দুপুরে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় ১১ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এর আগেও মাওবাদী হামলায় বহু জওয়ান এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর থেকেও বড় মাওবাদী হামলার ঘটনা ঘটেছে। একনজরে ছত্তিশগড়ে মাওবাদী হামলার টাইম লাইন।
২০২১-এর এপ্রিল: বিজাপুর এবং সুকমার সীমান্তে টেরামের জঙ্গলে মাওবাদী তথা নকশালদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল ২২ জন নিরাপত্তারক্ষীর।

২০১৮-র মার্চ: সুকমায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে সিআরপিএফ-এর নয় জওয়ানের মৃত্যু হয়।
২০১৮-র ফেব্রুয়ারি: সুকমার ভেজ্জিতে মাওবাদীদের সঙ্গে গুলির যুদ্ধে ছত্তিশগড়ের দুই পুলিশকর্মীর মৃত্যু হয়।
২০১৭-র ২৪ এপ্রিল: সুকমায় মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে ২৪ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়।
২০১৭-র ১২ মার্চ: সুকমায় মাওবাদী হামলায় ১২ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়।
২০১৪-র ১১ মার্চ: সুকমায় মাওবাদী হামলায় ১৫ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়।
২০১৪-র ২৮ ফেব্রুয়ারি: মাওবাদী হামলায় দান্তেওয়াড়ায় ছয় পুলিশ কর্মীর মৃত্যু হয়।

২০১৩-র ২৫ মে: দরভা উপত্যকার মাওবাদী হামলায় প্রাক্তন প্রতিমন্ত্রী মহেন্দ্র কর্মা-সহ কংগ্রেসের ২৫ জন নেতা মৃত্যু হয়।
২০১০-র ২৯ জুন: নারায়ণপুর জেলায় মাওবাদী হামলায় ২৬ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়।
২০১০-র ৮ মে: বিজাপুর জেলায় মাওবাদী হামলায় আট সিআরপিএফ জওয়ানের মৃত্যু।
২০১০-র ৬ এপ্রিল: দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় ৭৫ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু।
২০০৯-র ৪ সেপ্টেম্বর: বিজাপুর জেলায় মাওবাদীরা ৪ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।
২০০৯-র ২৭ জুলাই: দান্তেওয়াড়ায় মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ছয়জনের মৃত্যু।
২০০৯-এর ১৮ জুলাই: বস্তারে মাওবাদী হামলায় গ্রামবাসীর মৃত্যু।












Click it and Unblock the Notifications