গোপনীয়তার রায়কে কি মানতে চাইছে না মোদী সরকার, প্যান-আধার সংযোগে কোন পথে কেন্দ্র

আধার নম্বরের সঙ্গে প্যান সংযুক্তিকরণের পূর্ব নির্ধারিত সময়সীমা ৩১ অগাস্টই থাকছে। এমনটাই জানিয়েছে ইউআইডিএ।

আধার নম্বরের সঙ্গে প্যান সংযুক্তিকরণের পূর্ব নির্ধারিত সময়সীমা ৩১ অগাস্টই থাকছে। এমনটাই জানিয়েছে ইউআইডিএ। শীর্ষ আদালত আধার নিয়ে কোনও বিশেষ নির্দেশ না দেওয়ায় করদাতাদের আধার নম্বরের সঙ্গে প্যান সংযুক্তিকরণের পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে ৩১ অগাস্ট।

ইউআইডিএ সিইও অজয়ভূষণ পাণ্ডে জানিয়েছেন, আধার নম্বরের সঙ্গে প্যান সংযুক্তিকরণের বিষয়টি আয়কর আইনে বিশেষ বদল এনে কার্য়কর করা হয়েছে। সেই আইনের ভিত্তিতেই ৩১ অগাস্টের মধ্যে এই সংযুক্তিকরণের কাজ সেরে ফেলতে হবে।

গোপনীয়তার রায়কে কি মানতে চাইছে না মোদী সরকার, প্যান-আধার সংযোগে কোন পথে কেন্দ্র

আয়কর দফতর সূত্রে খবর, জুলাই মাস পর্যন্ত, দেশের প্রায় ৩০ কোটি প্যানকার্ডধারীর মধ্যে মাত্র ৩০ শতাংশ , তাঁদের প্যান ও আধার সংযুক্তিকরণ করেছেন। সংখ্যায় যা প্রায় ৯ কোটি ৩০ লক্ষ।

আইন অনুযায়ী আধার আপাতত বাধ্যতামূলক। সেইজন্য নথিভূক্তিকরণের কাজও চালু থাকবে, যতক্ষণ না শীর্ষ আদালত এবিষয়ে কোনও রায় দেয়।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে জানায়, নাগরিকদের গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার। শীর্ষ আদালতের এই রায়ের ওপর ভিত্তি করেই আধার মামলার বিচার হবে পাঁচ বিচারপতির বেঞ্চে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+