সময় বদলাচ্ছে, বন্ধুরা আর বন্ধু নেই! রাহুলকে নিয়ে আদানি-আম্বানি মন্তব্যে মোদীকে নিশানা খাড়গে-প্রিয়াঙ্কাদের
Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী তেলেঙ্গানায় দলের সমাবেশ থেকে রাহুল গান্ধীর আদানি-আম্বানি অস্ত্র তাঁর দিকেই ঘুরিয়ে দিয়েছিলেন। এদিন তিনি প্রশ্ন করেন, হঠাৎ কেন রাহুল গান্ধী আদামি-আম্বানিদের নিয়ে কথা বলা বন্ধ করে দিলেন। তাঁদের সঙ্গে কি কোনও গোপন চুক্তি হয়েছে, প্রশ্ন করেন প্রধানমন্ত্রী মোদী। যা নিয়ে কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দফার নির্বাচনের পরে বন্ধুদের নিয়ে আক্রমণ শানালেন, তা নি.য়ে প্রশ্ন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, রাহুল গান্ধী প্রতিদিনই আদানি-আম্বানি সম্পর্কে সত্য তুলে ধরেন।

- প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিক্রিয়া
রায়বরেলিতে একটি নির্বাচনী সমাবেশে প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করেন, যখন উত্তর প্রদেশের কৃষকরা আত্মহত্যা করছিলেন, তখন কোটিপতি বন্ধুদের জন্য ষোলো লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে মোদী সরকার।
তিনি বলেন, আজ নরেন্দ্র মোদী বলছেন, রাহুল গান্ধী আদানি-আম্বানিদের নাম নিচ্ছেন না। কিন্তু সত্যটা হল, রাহুল গান্ধী প্রতিদিন আদানি-আম্বানিদের সম্পর্কে বলেন। প্রতিদিন তাঁদের সম্পর্কে সত্য তুলে ধরেন। তিনি আরও বলেন, রাহুল গান্ধী প্রতিদিন জনগণের সামনে প্রধানমন্ত্রীর সঙ্গে বড় শিল্পপতিদের সম্পর্কের কথা তুলে ধরেন।
- মল্লিকার্জুন খাড়গের প্রতিক্রিয়া
এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, তিন দফার নির্বাচনের পরে বন্ধুদের নিশানা করতে শুরু করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সময় বদলাচ্ছে। বন্ধুরা আর বন্ধু নেই। এটাই ফলাফলের আসল প্রবণতা বলে মন্তব্য করেছেন তিনি।
- জয়রাম রমেশের প্রতিক্রিয়া
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, এই নির্বাচনের জোয়ার এতটাই অন্যদিকে মোড় নিয়েছে, যে হাম টদো, হামারা দো-এর পাপ্পা তাঁর নিজের সন্তানদের দিকে ঘুরিয়ে দিচ্ছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর অনুদানের বিনিময়ে বন্ধুদের চার লক্ষ কোটি টাকার চুক্তি ও লাইসেন্স দিয়েছেন।
The tide of this election has turned so violently that the “Pappa” of “Hum Do Hamare Do” is turning on his own children.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 8, 2024
The man who collected Rs 8,200 crore of Electoral Bonds for his party - a scam so egregious that even the Supreme Court declared it unconstitutional - is… pic.twitter.com/8dkDccsk92
- কী বলেছিলেন নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, কংগ্রেসের শাহজাদা গত পাঁচ বছর ধরে একই কথার পুনরাবৃত্তি করে চলেছেন। প্রথমে রাফালে নিয়ে আক্রমণ। তারপরকে পাঁচ শিল্পপতির কথা বলেছিলেন। এরপর থেকে খালি আদানি আর আম্বানিদের কথা। কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে এই দুজনকে টার্গেট করা বন্ধ করে দিয়েছেন।
Why has Shahzade Ji stopped talking of Ambani and Adani in this election all of sudden? People are smelling a secret deal… pic.twitter.com/y5A87E6dfi
— Narendra Modi (@narendramodi) May 8, 2024
প্রধানমন্ত্রী মোদী এদিন তেলেঙ্গানার জনগণের উদ্দেশে প্রশ্ন করেন বলেন, শাহজাদার ঘোষণা করা উচিত, তাঁরা আদানি-আম্বানির থেকে কত টাকা নিয়েছেন। কত কালো টাকা হাতিয়ে নিয়েছেন, প্রশ্ন করেছেন মোদী। নগদ কি কংগ্রেসের কাছে গিয়েছে? রাতারাতি আদানি-আম্বানিকে গালি দেওয়া বন্ধ করলেন কেন, নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, বলেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications