নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে আইনি লড়াইয়ের মাঝেই তিহারে তোড়জোড়! কোনদিকে এগোচ্ছে পরিস্থিতি
তিহারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পবন জল্লাদ। এদিকে, দোষীরা এক এক করে প্রাণভিক্ষার ক্ষমা চেয়ে আদালতে আবেদন করে চলেছে। যা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে যে আদৌ নির্ভয়ার দোষীদের ফাঁসি ১ ফেব্রুয়ারি হবে কি না! এরই মধ্যে তিহারে শুরু হয়ে গিয়েছে ফাঁসির মহড়া।

তিহারে পবন জল্লাদ ও নির্ভয়া কাণ্ড কোনপথে
পবন জল্লাদ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিহার জেলে। দুপুর ১ টা পর্যন্ত খবর যে আগামীকাল ১ ফব্রুয়ারি ভোর ৬ টাতেই ফাঁসির সাজা পেতে চলেছে ধর্ষক। তবে আইনি লড়াইয়ের গতিপ্রকৃতি বলছে অন্য কথা। সেখানে প্রাণভিক্ষার আর্জি নিয়ে টালবাহানা হয়ে এই ফাঁসি দেরিতে হওয়ার সম্ভাবনা প্রকট হচ্ছে।

তিহারে ফাঁসির মহড়া
তিহার জেলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্ভয়াকাণ্ড দোষীদের ফাঁসির মহড়া। ধর্ষক বিনয় কুমার, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্ত, মুকেশ সিংকে শেষ আইনি নির্দেশ অনুযায়ী ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় ফাঁসি দেওয়ার কথা।

পবন জল্লাদ কোন প্রতিক্রিয়া দিয়েছেন?
পবন জল্লাদের দাবি, এই ফাঁসি দিলে তিনি খুবই স্বস্তি পাবেন। এই ফাঁসি নির্ভয়ার মা ও বাবাকেও স্বস্তি দেবে বলে তিনি জানান। তাঁর দাবি, 'এমন মানুষদের (ধর্ষক) ফাঁসিই দেওয়া উচিত।'

আইনি জটিলতায় নির্ভয়া কাণ্ড
জানা গিয়েছে, আইনি জটিলতায় আপাতত আটকে রয়েছে নির্ভয়াকাণ্ড। দোষীর ফাঁসির সাজা নিয়ে বেলা ২ পর্যন্তও নিদের রায় 'রিজার্ভ'-এ রাখে সুপ্রিম কোর্ট। এমন পরিস্থিতিতে তিহারের মহড়া ঘিরে টানটান উত্তেজনা জমাট বাঁধছে।












Click it and Unblock the Notifications