জঙ্গলরাজ! 'শিকারী যখন নিজেই শিকার', বাঘ খাচ্ছে চিতাবাঘের মাংস, ভাইরাল ছবি
চিতাবাঘকে শিকার করে খাচ্ছে বাঘ। অসম্ভব কথা। তা বলাই বাহুল্য। কিন্তু বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। যা ধরা পড়েছে বেঙ্গালুরুর এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের ক্যামেরায়। রাজস্থানের রণথম্ভর জঙ্গলে এই বিরল ছবি ধরা পড়েছে।
রাজস্থানের রণথম্ভর জাতীয় উদ্যানকে সবচেয়ে সুন্দর জঙ্গল বললে ভুল হবে না। দুর্গের মধ্যে রয়েছে এই জঙ্গল। যার চারপাশ দিয়ে রয়েছে মোটা পরিখা। সেই জঙ্গলে জোন-১এ এই বিরল দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে ওইল্ড লাইফ ফটোগ্রাফারের। জঙ্গলের ফরেস্ট অফিসার প্রবীণ কেশওয়ার ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার নরসীমামূর্তির ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়।

ছবিটি শেয়ার করে ফরেস্ট অফিসার নিচে কমেন্টে লিখেছেন শিকারী যখন নিজেই শিকার। রণথম্বোর ন্যাশনাল পার্কের এই বিরল দৃশ্য দেখার সুযোগ অনেক তাবর ফটোগ্রাফারের হয় না। কপালের জোরে এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে পেরেছেন। গত ৩০ মার্চ ছবিটি ক্যামেরাবন্দি করেছিলেন নরসিমামূর্তি।
ছবি তোলার দিন ভোরে রণথম্বের জাতীয় উদ্যানে গিয়েছিলেন তাঁর সহকর্মীদের সঙ্গে। সেসময় জঙ্গলে ঢুকতেই বাঘের পায়ের ছাপ দেখতে পান তাঁরা। সেই ছাপ দেখে অনুসরণ করে হাঁটতে শুরু করেছিলেন তাঁরা। একটি জলাশয়ের কাছে এসে মিলিয়ে গিয়েছিল পায়ের ছাপগুলো। তারপরে সেখান থেকে চারপাশে খোঁজ করতে শুরু করেছিলেন। কিন্তু বাঘের দেখা পাননি।
সকাল সাড়ে ৯টা নাগাদ আবার একবার তাঁরা সেখানে যান। যদি এবার বাঘের দেখা পাওয়া যায়। সেসময় জঙ্গল সাফারিও শুরু হয়ে গিয়েছিল। তখন বাঘ দূরে দাঁড়িয়ে ছিল। সাফারির জিপগুলি চলে যেতেই বাঘটি ধীরে ধীরে শিকারের কাছে যায়। সঙ্গে ফটোগ্রাফাররা সকলে ক্যামেরা তুলে নেন হাতে। লেন্স জুম করতেই চমকে দেওয়ার মত দৃশ্য দেখতে পান তাঁরা। বাঘটি তখন নিশ্চিন্তে নিজের শিকার থেকে মাংস ছিঁড়ে েখতে শুরু করেছে।

আর সেই শিকার আর কিছুই নয় একটা আস্ত চিতাবাঘ। নরসিমামূর্তি সেসময় ক্যামেরা নিয়ে ৪০ থেকে ৫০ ফুট দূরে বসে ছিলেন। শিকারীকে শিকার করা মুখের কথা নয়। সাধারণত লেপার্ড বা চিতাবাঘ যেখানে থাকে সেখানে বাঘ বা সিংহ কেউ থাকা পছন্দ করে না। সেখানে কী এমন ঘটল থেকে লেপার্ডকে শিকার করতে হল বাঘকে।
ফরেস্ট অফিসার কেশওয়ান ছবিটি টুইট করে লিখেছেন, একেই বলে জঙ্গলরাজ। এমনঘটনা জঙ্গলে ঘটে। কিন্তু সেটা ক্যামেরায় ধরা সত্যিই বিরল। বাঘ এবং লেপার্ড দুটিই হিংস্র প্রজাতির পশু। এরা কখন কি করে সেটা আগে থেকে বোঝা সম্ভব নয়। বন্যপ্রাণ গবেষকরা আবার বলছেন অন্যকথা। তাঁদের মতে সাধারণ বাঘ এবং লেপার্ড যেহেতু একই প্রজাতির তাই তারা একে অপরে সহজে আক্রমণ করে না। তবে যদি কোনও কারণে শত্রুতা তৈরি হয় তাহলে এই ঘটনা ঘটা সম্ভব।












Click it and Unblock the Notifications