কমতে পারে শতাব্দী এক্সপ্রেস-এর ভাড়া! জানুন বিস্তারিত
ক্রমেই বেড়ে চলেছে একাধিক জিনিসপত্রের দাম। এরই মধ্যে সুখবর, কয়েকটি শতাব্দী এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম কমতে চলেছে।
ক্রমেই বেড়ে চলেছে একাধিক জিনিসপত্রের দাম। এরই মধ্যে সুখবর, কয়েকটি শতাব্দী এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম কমতে চলেছে। মূলত, যে শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় কম থাকে, সেই সমস্ত ট্রেনেই কমছে ভাড়া।

ভারতের রেল দফতর সূত্রে এরকম ২৫ টি শতাব্দী এক্সপ্রেসকে চিহ্নিত করা হয়েছে, যাদের ভাড়া কমানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ নিয়ে একটি পাইলট প্রজেক্ট-এ সাফল্য পেয়েছে রেল দফতর। দুটি রুটে শতাব্দীর ভাড়া কমিয়ে ১৭ শতাংশ আয় করেছে ভারতীয় রেল। উল্লেখ্য, ফ্লেক্সি ফেয়ার স্কিম নিয়ে ইতিমধ্যেই বিপাকে রেল। সেই প্রেক্ষাপটে এই নয়া উদ্যোগ কার্যকর হবে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, ফ্লেক্সি ফেয়ার প্রল্পের জন্য শতাব্দী, রাজধানী ও দুরন্তর মতো ট্রেনের ভাড়া বেড়ে গিয়েছে বলে মনে করা হয়। বর্তমানে ভারতীয় রেল ৪৫ টি শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু রেখেছে। এরমধ্যে ২৫ টি ট্রেনের ক্ষেত্রেই কমতে চলেছে ভাড়া। এমনই রেলসূত্রে খবর।












Click it and Unblock the Notifications