Vande Bharat Express Train: দিল্লিগামী বন্দে ভারত ট্রেনের টিকিট বুকিং শুরু! টাইমটেবিল জারি করল ভারতীয় রেল
Vande Bharat Express Train: যাত্রীদের জন্য বড় খবর। বিশেষ করে দিল্লি এবং পাটনার মধ্যে যে সমস্ত যাত্রীরা যাত্রা করবেন তাদের জন্য তো বটেই। নয়া দিল্লি এবং পাটনা জংশনের মধ্যে বিশেষ বন্দে ভারত চালানোর (New Delhi Patna Vande Bharat Express) ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Rail)। প্রাথমিক ভাবে হোলির আগে এবং পরে যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে স্পেশাল হিসাবে বন্দে ভারত ট্রেনটিকে ভারতীয় রেল চালাবে বলে জানা যাচ্ছে।
এরপর ধীরে ধীরে পাটনা-নয়া দিল্লি রুটে নিয়মিত ভাবে এই ট্রেনকে চালানোর ভাবনা রেলের। নিউ দিল্লি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) ট্রেনটি ট্রেন নম্বর 02436 হিসাবে চলবে এবং পাটনা থেকে নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ট্রেন নম্বর 02435 হিসাবে চলবে৷

Vande Bharat Express Train: জানেন কত দুরত্ব
নয়া দিল্লি এবং পাটনা জংশনের মধ্যে ছুটবে বিশেষ বন্দে ভারত। আর এটিই হবে সবচেয়ে বেশি দূরত্বের (Delhi to Patna Vande Bharat distance) মধ্যে চলা প্রথম সেমি বুলেট। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ট্রেন মাত্র ১২ ঘণ্টারও কম সময় ১০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।
Vande Bharat Express Train: কবে থেকে চলবে
ট্রেন নম্বর 02436 আগামী ৮ মার্চ নয়াদিল্লি থেকে চলবে। সোমবার ছাড়া আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে নয়া এই বন্দে ভারত এক্সপ্রেস। অন্যদিকে ট্রেন নম্বর 02435 আগামী ৯ মার্চ পাটনা জংশন থেকে দিল্লির উদ্দেশ্যে ছাড়বে। মঙ্গলবার বাদে ২১ মার্চ পর্যন্ত প্রত্যেকদিন চলবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা খবর, ট্রেন সংখ্যা 02436/02435 নয়া দিল্লি-পাটনা-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস প্রয়াগরাজ রামবাগ-বালিয়া-ছাপরড়া জংশন হয়ে চলবে বলে জানা যাচ্ছে।
Vande Bharat Express Train: স্টপেজ
ট্রেন সংখ্যা 02436/02435 বন্দে ভারত এক্সপ্রেস নয়া দিল্লি থেকে পাটনা-নয়া দিল্লি চলাচলের ক্ষেত্রে মোট ৯ টি স্টেশনে স্টপেজ (Patna Vande Bharat stops, Delhi to Patna Vande Bharat stoppage) দেবে। যার মধ্যে রয়েছে - গাজিয়াবাদ, কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, বারাণসী, গাজিপুর সিটি, বালিয়া, সুরেমানপুর, ছাপরা জংশন এবং পাটলিপুত্র জংশন।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে।
Vande Bharat Express Train: আসন সংক্রান্ত তথ্য
দিল্লি -পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে ৮টি কোচ থাকবে। AC চেয়ারকার এবং এক্সিকিউটিভ চেয়ার কার অপশন থাকবে। এসি চেয়ারকারে যাত্রা (Delhi to Patna Vande Bharat seat availability) করতে ২৫৭৫ টাকা দিতে হবে যাত্রীকে। এবং এক্সিকিউটিভের ভাড়া পড়বে 4655 টাকা। ট্রেনের টিকিট বুকিং ৬ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications