নরেন্দ্র মোদীর কড়া বার্তা, নিজের প্রতিনিধি পদ থেকে বাবাকে সরালেন বিজেপি সাংসদ

বিজেপি সূত্রের খবর, উত্তরপ্রদেশের বারাবাঁকি কেন্দ্রের বিজেপি সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াত বাবা উত্তম রামকে নিজের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছিলেন। কিন্তু তাঁর এই সিদ্ধান্তে নরেন্দ্র মোদী ক্ষুণ্ণ এই বার্তা যেতে সময় নষ্ট না করেই বাবাকে দেওয়া নতুন পদ কেড়ে নেন রাওয়াত।
গত ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই একটি নির্দেশিকা জারি করেন রাওয়াত। ওই নির্দেশিকা অনুযায়ী, উত্তম রাম তাঁর প্রতিনিধি। এবং সরকারি ও উন্নয়নমূলক কাজের পরিচালনার ক্ষেত্রে তাঁকে অনুমোদন দেওয়া হয়েছে।
এই নির্দেশিকার প্রতিলিপি জেলাশাসক-সহ অন্যান্য জেলা আধিকারিকদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়। যদিও নিজের এই সিদ্ধান্তের সপক্ষে রাওয়াতের যুক্তি নরেন্দ্র মোদীর নির্দেশের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল।
মোদী সরকারের সমস্ত মন্ত্রীকে বলা হয়েছে. ব্যক্তিগত কর্মী হিসাবে বিশেষ দায়িত্বে কোনও ব্যক্তিকে নিয়োগ করার আগে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন ক্যাবিনেটের নিয়োগ বিষয়ক কমিটি বা এসিসি-র অনুমোদন নিতে হবে।
উপ সচিব বা তার থেকে বড় কোনও পদের ক্ষেত্রে কোনও মন্ত্রীর ব্যক্তিগত কর্মী নিয়োগের ক্ষেত্রে এসিসি-র অনুমোদন আবশ্যক। সমস্ত মন্ত্রকের সচিবদের এই নির্দেশ পালন করার কথা জানানো হয়েছে। এই নির্দেশিকার ফলে ব্যক্তিগত কর্মী হিসাবে পরিবারের সদস্য, বন্ধু বা আত্মীয় স্বজনকে নিয়োগের প্রবণতা কমবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications