রাতে চাঁদের দেখা মিললেই শুক্রবার সারা বিশ্বের সঙ্গে ভারতও মাতবে ঈদের খুশিতে
২০১৮ সালে ১৪ জুন দেখা মিলবে ঈদের চাঁদের বলে আশা করা হচ্ছে এবং বিশ্বজুড়ে মুসলিমরা আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করবে।
গত একমাস ধরে রোজা রেখেছেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল থেকে সন্ধে উপবাসে থেকে সূর্য ডোবার পর নামাজ পড়ে ইফতার করেছেন। এবার পালা ঈদের আনন্দের। সেই খুশিতে মাততে তৈরি সবাই। কিন্তু ঈদ কবে সেটা নির্ধারণ করাটাই সমস্যার। এখন অবধি সবাই আশা করছেন ১৪ জুন তারিখেই অর্থাৎ বৃহস্পতিবারই দেখা মিলবে চাঁদের।

চাঁদের বিভিন্ন দশার উপর নির্ভর করেই তৈরি হয়েছিল হিজরি ক্যালেন্ডার। ৬২২ খ্রীষ্টাব্দে নবি হজরত মহম্মদ মক্কা থেকে মদিনা যাত্রা করেছিলেন। সেই থেকে চালু হয় এই ক্যালেন্ডার। যেহেতু প্রত্যেক বছর একই দিনে চাঁদের সমান দশা দেখা যায় না, তাই প্রত্যেক বছরই ঈদের দিনটাও পাল্টে পাল্টে যায়।
অমাবস্যার পরের দিনই সাধারণত প্রত্যাশিত চাঁদের দেখা মেলে। কো-অর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম অনুযায়ী ১৩ জুন সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে অমাবস্যা শুরু হয়েছে। তার থেকেই অনুমান করা হচ্ছে ১৪ তারিখই ভারত ও উপমহাদেশে দেখী মিলবে ঈদের চাঁদের। সেক্ষেত্রে কালই পালিত হবে ঈদ। আর দূর প্রাচ্যের দেশগুলিতে সম্ভবত ঈদের চাঁদ চোখে পড়বে ১৫ তারিখ রাতে। ওই দেশগুলিতে ঈদ পালিত হবে ১৬ তারিখ।












Click it and Unblock the Notifications