'যাঁরা হাওয়াই চটি পড়েন তাঁরা হাওয়াই জাহাজে চড়বেন',বিমান পরিষেবায় যা ঘোষণা হল বাজেটে
একঝাঁক প্রকল্প ও পরিকল্পনা আজ ঘোষিত হয়েছে কেন্দ্রীয় বাজেটে। অনেকেরই দাবি, অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট দেশের আগামী লোকসভা নির্বাচন তথা কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে হয়েছে।
একঝাঁক প্রকল্প ও পরিকল্পনা আজ ঘোষিত হয়েছে কেন্দ্রীয় বাজেটে। অনেকেরই দাবি, অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট দেশের আগামী লোকসভা নির্বাচন তথা কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে হয়েছে। বাজটে বার বার প্রাসঙ্গিকতা পেয়েছে দেশের গ্রামগুলি। স্পষ্টত যা মনে করিয়ে দেয় যে সাম্প্রতিক গুজরাত নির্বাচনে বিজেপি সরকার কীভাবে গ্রামের ভোট খুইয়ে বড়সড় ধাক্কা খেয়েছে। ফলে আশা অনেকেই করেছিলেন যে এবারে দেশের দারিদ্র্যের কথা বাজেটে উঠে আসবে। আর সেই মত দেখা যাচ্ছে বাজেটে দেশের নিম্নমধ্যবিত্তদের জন্য বেশ কিছু সুয়োগ সুবিধার ক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

এদিননের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী সংসদে বলেন, 'যাঁরা হাওয়াই চটি পড়েন তাঁরা হাওয়াই জাহাজে চড়বেন'। আর এই বার্তার সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা করেন বিমানবন্দরগুলির কার্যকারীতা বাড়িয়ে তোলার প্রস্তাব। যাতে সাধারণ মানুষও বিমানে চড়ার ক্ষমতা রাখেন। গোটা বিষয়টিই সরকারের বিমান পরিবহণ সংযোগ সংক্রান্ত উদ্যোগ উড়ান-এর আওতায় থাকবে। যার একটি ট্যাগ লাইন 'দেশের সাধারণ মানুষও উড়ুক'।
এদিনের বাজেট পেশের সময়ে অরুণ জেটলি জানান, এবার ৫ গুণ বাড়িয়ে দেওয়া হবে প্রতিবছরে ১ বিলিয়ন ট্রিপ। তিনি জানান সরকার আরও বেশি বিমানবন্দরের সংখ্যা বাড়ানোর দিকে এগিয়ে চলেছে। বর্তমানে এদেশে ১২৪ টি বিমানবন্দর রয়েছে । অরুণ জেটলি জানিয়েছেন, আরও ৫৬ টি পরিষেবার বাইরে থাকা বিমানবন্দরগুলি ৩১টি হেলিপ্যাডকে আবারো সংযুক্ত করা হবে। এই হেলিপ্যাডগুলিও রয়েছে পরিষেবা বহির্ভূত অবস্থায়। জাতীয় সিভিল অ্যাভিয়েশন পলিসির আওতায় রয়েছে এই উড়াল স্কিমটি। উল্লেখ্য এই পরিষেবায় ১ ঘণ্টায় ৫০০ কিলোমিটার বিমানে যাওয়া যাবে। কিম্বা ৩০ মিনিটহেলিকপ্টার যাত্রায় গন্তব্যে পৌঁছনো যাবে য যার খরচ ২৫০০ টাকা। এর মাধ্যমে ছোট ছোট শহরকে সংযুক্ত করা হবে।












Click it and Unblock the Notifications