কেন্দ্রীয় বাজেট ২০২০: নির্মলার ঘোষণায় যেসব সেক্টরে ধাক্কা লাগতে চলেছে
অর্থমন্ত্রীর এদিনের ঘোষণায় বেশ কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে চলেছে।
দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একসময়কার বিশ্বের দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতি এখন ১১ বছরের সর্বনিম্ন অবস্থায় দাঁড়িয়ে। অর্থমন্ত্রী দাবি করেছেন, এই বাজেটে অর্থনীতি অগ্রসর হবে। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। অর্থমন্ত্রীর এদিনের ঘোষণায় বেশ কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। সেগুলি হল,

বিমা
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন ঘোষণা করেছেন, সরকারের হাতে থাকা এলআইসির বেশিরভাগ শেয়ার বিক্রি করে দেওয়া হবে। বাজেটে এই সিদ্ধান্ত ঘোষণার পরেই ২০১৯ সালে বাজারে ভাল প্রভাব থাকা বেসরকারি বিমা সংস্থার শেয়ারের দাম পড়ে যায়। এসবিআই লাইফ ইনসিওরেন্সের মতোই এইচডিএফসি লাইফ ইনসিওরেন্সের মতো সংস্থাও রয়েছে সেই তালিকায়।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
২০২০-২১ সালের জন্য রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলিতে অর্থ ঢালার বিষয়টি নিয়ে বাজেট ভাষণে কোনও মন্তব্য করেননি অর্থমন্ত্রী। যদি সরকার রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলিতে অর্থ না ঢালে, তাহলে ব্যাঙ্কগুলি তাদের অবস্থার উন্নতি করতে পারবে না. এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

সার কোম্পানি
সার কোম্পানিগুলির মধ্যে রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজার লিমিটেডের অবস্থা বেশ খারাপ। এর ওপরে অর্থমন্ত্রী কেমিক্যাল সার ব্যবহার কমানোর কথা বলেছেন। ফলে ক্ষতিগ্রস্ত হবে এরকম আরও বেশ কিছু সংস্থা।

লিজিস্টিকস
এবারের বাজেটেও দেশের লজিস্টিকস নিয়ে আলাদা করে কোনও ঘোষণা নেই। এখনও পর্যন্ত ন্যাশনাল লজিস্টিকস পলিসি ঘোষণা হয়নি। এই কারণে এই ধরনের ব্যবসায় যুক্ত থাকা কোম্পানিগুলি ক্ষতির সম্মুখীন হবে।

রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন
বাজেটে রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন সংস্থাগুলির জন্য আলাদা করে কোনও কথা বলা হয়নি। দেশের অর্থনীতির দুর্দশা দূর করতে এই ধরনের কোম্পানিগুলি বিভিন্ন পদক্ষেপের দাবি করেছিল। যদিও বাজেটে তার কোনও উল্লেখ নেই।












Click it and Unblock the Notifications