কেন্দ্রীয় বাজেট ২০২০: নির্মলা সীতারমনের ঘোষণায় লাভবান হতে চলেছে যেসব ক্ষেত্র
দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একসময়কার বিশ্বের দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতি এখন ১১ বছরের সর্বনিম্ন অবস্থায় দাঁড়িয়ে।
দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একসময়কার বিশ্বের দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতি এখন ১১ বছরের সর্বনিম্ন অবস্থায় দাঁড়িয়ে। অর্থমন্ত্রী দাবি করেছেন, এই বাজেটে অর্থনীতি অগ্রসর হবে। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। অর্থমন্ত্রীর এদিনের ঘোষণায় বেশ কিছু ক্ষেত্রে লাভবান হয়েছে। সেগুলি হল,

পরিবহণ পরিকাঠামো
ভারতের হাইওয়ে এবং রেলওয়ে মিলিয়ে ১.৭ ট্রিলিয়ন টাকা বিনিয়োগের কথা জানিয়েছেন। এর ফলে দেশের হাইওয়ে উন্নত হবে। আর এই সিদ্ধান্তে সুবিধা পাবে লার্সন ট্যুবরো এবং কেএনআর কনস্ট্র্যাকশন, আইআরবি ইনফ্রার মতো সংস্থা।

দেশেই ইলেকট্রনিক্স দ্রব্য প্রস্তুত
দেশেই মোবাইল সহ ইলেকট্রনিক্স দ্রব্য প্রস্তুতে উৎসাহ দেওয়ার করথা জানিয়েছে মোদী সরকার। এর ফলে দেশের মাটিতে ইলেকট্রনিক সামগ্রি তৈরি হবে। দেশেই থাকা এই সংক্রান্ত কোম্পানিগুলি এর ফলে লাভবান হবে।

গ্রামীন ভারত
গ্রামীণ ভারতের জন্য বরাদ্দ হয়েছে ২.৮৩ ট্রিলিয়ন টাকা এছাড়াও কৃষিতে ১৫ ট্রিলিয়ন টাকা ধার দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বাজেটে ফিশারি বাড়ানোর কথা বলা হয়েছে। বলা হয়েছে ৫০০ ফিস ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন তৈরি করা হবে। গ্রামীন ভারতে পর্যাপ্ত হিমঘর তৈরি পাশাপাশি দ্রুত পচনশীল বস্তু সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে দেশের বিভিন্ন সংস্থা উপকৃত হবে।

জল
অর্থমন্ত্রী জল বেশি থাকা জেলাগুলিতে কৃষিক্ষেত্রে বৃদ্ধিতে সহায়তার কথা জানিয়েছেন। পড়ে থাকা জমিতে কৃষকাজের সুবিধার জন্য সোলার পাম্পে সরকারি সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সারাভারতে ২০২৪ সাল নাগাদ ধরে ঘরে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। এই কাজে ৩.৬ ট্রিলিয়ন টাকার সাহায্য দেওয়া হবে সরকারি পর্যায়ে। ফলে বহু কোম্পানি উপকৃত হবে।

টেলিকমিউনিকেশন
সরকার দেশের ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিষেবা উন্নতি করতে চায়। গ্রামে গ্রামে ব্রডব্যান্ড পৌঁছে দিতে চায়। পরবর্তী আর্থিক বছরের জন্য এই কাজে ৬০ বিলিয়ন টাকার প্রতিশ্রুতি দিয়েছে।

অনলাইনে পড়াশোনা
এবার সীতারমনের ২০২০-২১ বাজেটে এই ক্ষেত্রে ৯৯৩ বিলিয়ন টাকা বিনিয়োগের কথা বলা হয়েছে। দেশের মধ্যে প্রথম ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা দানে জোর দেওয়া হয়েছে।

আইটি ফার্ম
বেসরকারি সংস্থাগুলিকে ডেটা সেন্টার পার্ক তৈরির অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে শনিবারের বাজেটে। ফলে দেশের বাজারে কাজ করা টিসিএস, ইনফোসিস, উইপরোর মতো সংস্থা এর ফলে লাভবান হবে।

পাইপলাইন এবং গ্যাস সরবরাহ
বর্তমানে গ্যাস গ্রিডে থাকা ১৬,২২০ কিমি লাইন বাড়িয়ে ২৭০০০ কিমি করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে। এর ফলে দেশীয় বিভিন্ন সংস্থা উপকৃত হবে।












Click it and Unblock the Notifications