ফের স্কুলের বাথরুমে শিশুর যৌন হেনস্থা, এবার কাঠগড়ায় মহিলাকর্মী
গাজিয়াবাদের শাহিদাবাদে একটি প্রিস্কুলে এক ৩ বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল।
গাজিয়াবাদের শাহিদাবাদে একটি প্রিস্কুলে এক ৩ বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগের তির স্কুলেরই এক মহিলা কর্মীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন মেয়েটির অভিভাবকরা।

এদিকে, ওই নির্যাতিতা শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সমস্ত রকমের মেডিক্যাল পরীক্ষার পর চিকিৎসকরা তাকে বেশ কিছু ওষুধ দিয়েছেন, বলে খবর। অন্যদিকে, মেয়েটির বাবা মা , যাবতীয় অভিযোগ নিয়ে পুলিশে এফআইআর দায়ের করেছে। সেখানে বলা হয়েছে, স্কুলেরই এক মহিলা পিওন ছোট্ট শিশুটির গোপনাঙ্গে নির্মমভাবে অত্যাচার চালিয়েছেন। গোটা ঘটনাই হয়েছে প্রিস্কুলের বাথরুমে।
এই ঘটনার পর ওই ৩ বছরের শিশুটি বাড়ি ফিরলে তার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে অবাক হয়ে যান তার অভিভাবকরা। পাশাপাশি, শিশুটি জানিয়েছে এই ঘটনার কথা কাউকে জানালে , তাকে ঘরে তালাবন্ধ করে রাখবার হুমকি দেন ওই মহিলা কর্মী। এর আগেও তার সঙ্গে এই কাণ্ড করেছেন ওই মহিলা কর্মী বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা মা।












Click it and Unblock the Notifications