অরুণাচলে পথ দুর্ঘটনা, কলকাতার ৩ পর্যটকের মৃত্যু

অরুণাচল প্রদেশের তাওয়াং-এর পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার তিন পর্যটকের। আহত হয়েছেন আরও চারজন। মৃতদের মধ্যে দুজনের পরিচয় জানা গিয়েছে, তাঁরা হলেন, বটুকান্ত ভট্টাচার্য এবং লিপি ভট্টাচার্য।

অরুণাচল প্রদেশের তাওয়াং-এর পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার তিন পর্যটকের। আহত হয়েছেন আরও চারজন। মৃতদের মধ্যে দুজন হলেন, বটুকান্ত ভট্টাচার্য এবং লিপি ভট্টাচার্য। গাড়িটিতে ভট্টাচার্য এবং সুর পরিবারের সাত সদস্য ছিলেন।

অরুণাচলে পথ দুর্ঘটনা, কলকাতার ৩ পর্যটকের মৃত্যু

শনিবার টাটাসুমোয় বুমলা থেকে তাওয়াং-এ ফিরছিলেন পর্যটকরা। দুই মহিলা এবং একজন পুরুষ দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তিনজনই মৃত বলে ঘোষণা করা হয়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর গজরাজ এবং জিআরইএফ-এর সদস্যরা। প্রাথমিকভাবে সবাইকেই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খিরমুর সেনা হাসপাতালে তাদের পাঠানো হয়। গাড়ির চালক এবং আহত এক মহিলার চিকিৎসা করা হয় সেনা হাসপাতালেই। বাকি দুজনের অবস্থা খারাপ হওয়ায় পাঠানো হয় তেজপুরে।

দৃশ্যমানতা কম থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ২১ জন সরকারি আধিকারিক পশ্চিমবঙ্গ থেকে সরকারি সফরে তাওয়াং গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+