উপত্যকায় গভীর রাতের সেনা অভিযানে খতম তিন পাকিস্তানি জঙ্গি
সেনার সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল তিন জঙ্গির। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের হান্ডওয়ারা জেলার উনিসো এলাকায়।
রবিবার গভীর রাতে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল তিন জঙ্গির। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের হান্ডওয়ারা জেলার উনিসো এলাকায়। আর এক জঙ্গিকে আহত অবস্থায় গ্রেফতার করেছে সেনা।

এই ঘটনায় অবশ্য একজন কাশ্মীরবাসীরও মৃত্যু হয়েছে। ওই এলাকায় জঙ্গিদের লুকোনোর খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে সেনা। তারপরই শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সেখানেই তিন জঙ্গি নিকেশ হয়েছে। সেনার তরফে কেউ হতাহত হয়নি।
কাশ্মীর পুলিশের ডিজিপি এসপি বেদ বলেছেন, হান্ডওয়ারায় যে তিন জঙ্গি নিহত হয়েছে তারা পাকিস্তানি জঙ্গি। কাশ্মীর পুলিশ, সিআরপিএফ মিলে যৌথ অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করেছে। সারা রাত বৃষ্টি পড়ছিল। তার মধ্যেই সেনা রাতের অন্ধকারে ঠান্ডায় বৃষ্টিতে ভিজে জঙ্গি নিধন করেছে।
এই হান্ডওয়ারাতেই এক লস্কর জঙ্গি ধরা পড়েছে। তারপরই এই এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গি দমনে নামতেই বড় সাফল্য হাতে এসেছে। আশপাশের এলাকাতেও তল্লাশি অভিযান চালানো হতে পারে বলে সেনা সূত্রে আভা, মিলেছে।












Click it and Unblock the Notifications