সোপিয়ানে নিকেশ ৩ জঙ্গি! এলাকায় জারি তল্লাশি অভিযান
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার। এদিন সকালে হওয়া এই এনকাউন্টারে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জঙ্গির।
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার। এদিন সকালে হওয়া এই এনকাউন্টারে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জঙ্গির। এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে এলাকায় তল্লাশি অভিযান শুরু হতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তল্লাশিতে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র। তবে মৃত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।
সিআরপিএফ, সেনা এবং রাজ্য পুলিশ যৌথ অভিযান চালায় বলে জানা গিয়েছে।
Shopian: 3 terrorists killed in an encounter between terrorists & security forces in Keller area. Weapons also recovered. Operation in progress. CRPF, Army & J&K police had launched a joint operation in the early hours today.#JammuAndKashmir (visuals deferred by unspecified time) pic.twitter.com/dZpwwhxzBh
— ANI (@ANI) March 28, 2019












Click it and Unblock the Notifications