সাতসকালে শ্রীনগরে এনকাউন্টার! ১ পুলিশকর্মী ও ৩ জঙ্গির মৃত্যু

উৎসবের মরশুমেও লড়াই জারি ভূস্বর্গে। এদিন জম্মুও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মী এবং ৩ জঙ্গির। ঘটনাস্থল ছিল শ্রীনগরের ফতেকাদাল এলাকায়।

উৎসবের মরশুমেও লড়াই জারি ভূস্বর্গে। এদিন জম্মুও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মী এবং ৩ জঙ্গির। ঘটনাস্থল ছিল শ্রীনগরের ফতেকাদাল এলাকায়। এছাড়াও একাধিক আধা সামরিক বাহিনীর সদস্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ভোরেই তল্লাশি

ভোরেই তল্লাশি

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর বুধবার ভোরে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলে এলাকায় তল্লাশি চালানো হয়।

নিহত এক পুলিশকর্মী

সিনিয়র পুলিশ অফিসার ইমতিয়াজ ইসমাইল জানিয়েছেন, নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান শুরু করা হয়েছিল। এক পুলিশকর্মীকে তাঁরা হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এলাকায় তল্লাশি জারি

এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। মৃত পুলিশকর্মী জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।

একদিন আগেই হিজবুল কমান্ডারের মৃত্যু

একদিন আগেই হিজবুল কমান্ডারের মৃত্যু

একদিন আগেই হিজবুল মুজাহিদিন কমান্ডার মান্নান ওয়ানি এবং অপর এক সদস্য আসিক হুসেন জাগর কুপওয়ারার হান্দওয়ারায় মারা গিয়েছিল এনকাউন্টারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+