নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, সোপিয়ানে নিকেশ ৩ জঙ্গি! ১০ দিনে মৃত ১৯
মঙ্গলবার ভোরের এনকাউন্টারে মৃত্যু ৩ জঙ্গির। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে পুলিশ ও সেনার যৌথ অভিযান চালায়। থুরকুওয়াগান গ্রাম ঘিরে ফেলে চলে তল্লাশি। এরপরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
মঙ্গলবার ভোরের এনকাউন্টারে মৃত্যু ৩ জঙ্গির। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে পুলিশ ও সেনার যৌথ অভিযান চালায়। থুরকুওয়াগান গ্রাম ঘিরে ফেলে চলে তল্লাশি। এরপরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।

৩ জঙ্গির মৃত্যু
এদিন ভোরের এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির। এনকাউন্টারটি হয় জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের থুরকুওয়াগান গ্রাম। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরে পুলিশের তরফে।

প্রচুর অস্ত্র উদ্ধার
সেনার এক মুখপত্র জানিয়েছেন, দুটি একে ৪৭ রাইফেল ছাড়াও একটি ইনসাস রাইফেল মৃত জঙ্গিগের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সংঘর্ষস্থলের ৪০০ থেকে ৫০০ মিটারের মধ্যেই রয়েছে সেনার রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্প।

১০ দিনের কম সময়ে ৪ র্থ এনকাউন্টার
১০ দিনের কম সময়ে এটি জেলায় চতুর্থ এনকাউন্টার। এর আগে সোপিয়ানের এনকাউন্টারগুলিতে ১৯ জঙ্গির মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications