চরবৃত্তির অভিযোগ! বিজেপি শাসিত রাজ্য থেকে গ্রেফতার ৩

পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারদের কাছে সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার সময় হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার তিন পাকিস্তানি চর।

পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারদের কাছে সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার সময় হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার তিন পাকিস্তানি চর। তিন জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাসখানের আগে, হরিয়ানা পুলিশ তথ্য পাচারের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল।

চরবৃত্তির অভিযোগ! বিজেপি শাসিত রাজ্য থেকে গ্রেফতার ৩

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে, ৩৪ বছরের রাগিব, ২৮ বছরের মেহতাব এবং খালিদ। তারা বেশ কিছুদিন ধরেই হিসারে থাকছিল। এরা বাড়ি তৈরির কাজে শ্রমিক হিসেবে কাজ করছিল।

এই তিনজনকে গ্রেফতারের পর, তাদের মোবাইল থেকে বেশ কিছু আপত্তিজনক প্রমাণ পাওয়া গিয়েছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর সম্পর্কিত ভিডিও ক্লিপিংসও উদ্ধার করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ তথ্য থেকে সন্দেহ, পাকিস্তানের সঙ্গে যুক্ত তারা।

এর আগে ১৩ জুলাই, হরিয়ানার নারনাউলে এক সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়। ফেসবুকে বন্ধুর কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। পুলিশ নিশ্চিত করেছে, এই জওয়ানের কাছে সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রের ছবি পাওয়া গিয়েছে। ছবি পাঠানোর মাধমে জওয়ান টাকাও পেয়েছে বলে অনুমান। এর আগেও এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে

গত মাসে ভারতীয় সেনার তরফে, টুইটারে ইনস্টাগ্রামে 'ওয়েসৌম্য' প্রোফাইল নিয়ে সতর্ক করা হয়। অনুমান প্রোফাইলটি চালাচ্ছে পাকিস্তানের গোয়েন্জা সংস্থা আইএসআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+