এবার বিরোধী ঐক্যের ছবি ফুটিয়ে তুলবে গো-বলয়ের তিন রাজ্য, শপথের প্রস্তুতি তুঙ্গে

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ১৫ বছর পর ক্ষমতা বদল হয়েছে। রাজস্থানেও পরিবর্তন হয়েছে পাঁচ বছরের ব্যবধানে। একই দিনে তিন রাজ্যে শপথ নেবেন কংগ্রেসি মুখমন্ত্রীরা।

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ১৫ বছর পর ক্ষমতা বদল হয়েছে। রাজস্থানেও পরিবর্তন হয়েছে পাঁচ বছরের ব্যবধানে। একই দিনে তিন রাজ্যে শপথ নেবেন কংগ্রেসি মুখমন্ত্রীরা। তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথের অনুষ্ঠানকে বিরোধী ঐক্যের মঞ্চ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর কংগ্রেস। কমলনাথ থেকে শুরু করে অশোক গেহলট ও ভূপেশ বাঘেলারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন ঐক্যের মঞ্চ গড়তে।

এবার বিরোধী ঐক্যের ছবি ফুটিয়ে তুলবে গো-বলয়ের তিন রাজ্য

দীর্ঘ টালবাহানার পর তিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন কমল নাথ, অশোক গেহলট ও ভূপেশ বাঘেলারা। সোমবার তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই হিসেবে সেজে উঠতে শুরু করেছে শপথ গ্রহণ মঞ্চ। একে একে আমন্ত্রিতের তালিকায় উঠে আসছে হেভিওয়েটদের নাম। কর্ণাটকে কুমারস্বামীর শপথ গ্রহণ মঞ্চের রূপ দেওয়ার চেষ্টা চলছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়কে।

ইতিমধ্যেই কমল নাথ নিজে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফোন করছেন মায়াবতী ও অখিলেশ যাদবদের। তাঁরা মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। মায়াবতী রাজস্থানেও সমর্থন জানিয়েছেন কংগ্রেস সরকারকে। তাই সর্বাগ্রে কমল নাথ ফোন করেছেন মায়াবতী ও অখিলেশকে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও আমন্ত্রণ জানিয়েছেন। এদিনই স্থির হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলের নাম। তিনিও শুরু করে দিয়েছেন আমন্ত্রণ।

কমল নাথ আগেই ফোন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ব্যক্তিগত কাজ থাকায় যেতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি নিজে যেতে না পারলেও কমল নাথের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিনিধি পাঠাবেন অন্য রাজ্যেও। চন্দ্রবাবু নাইডুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি তিন রাজ্যেই তাঁর দলের প্রতিনিধি বা তিনি নিজে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। উপস্থিত থাকবেন অন্যান্যরাও।

গো-বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের জয়কে গণতন্ত্রের জয়, বিজেপি বিরোধীদের জয় বলে মনে করছেন বিজেপি-বিরোধী সমস্ত দলের নেতা-নেত্রীরা। এই অবস্থায় মোদী বিরোধী সব নেতারাও তিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ২০১৯-এর আগে মোদী ও বিজেপিকে বিরোধী ঐক্যের বার্তা কীভাবে দেয় সেদিকেই চোখ থাকবে রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+