Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের কোনও 'বিপর্যয়' আসছে না তো! ৩০ দিনে তিন গ্রহণ, কী আশঙ্কা বিজ্ঞানী-জ্যোতিষের

একেবারেই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বাংলা তথা দেশের আকাশ। ৩০ দিনের মধ্যে আকাশে দেখা যাবে তিন-তিনটি গ্রহণ। এযাবৎ কাল কবে এমন ঘটনা ঘটেছে, তা মনে করতে পারছেন না কেউই।

একেবারেই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বাংলা তথা দেশের আকাশ। ৩০ দিনের মধ্যে আকাশে দেখা যাবে তিন-তিনটি গ্রহণ। এযাবৎ কাল কবে এমন ঘটনা ঘটেছে. তা মনে করতে পারছেন না কেউই। এখন প্রশ্ন এই মহাজাগতিক ঘটনা কি মানবজীবনে কোনও প্রভাব ফেলতে চলেছে। তা নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন বিজ্ঞানী ও জ্যোতিষীরা ।

৩০ দিনে তিন গ্রহণ

৩০ দিনে তিন গ্রহণ

৫ জুন শুক্রবার চন্দ্রগ্রহণ। এবার প্রতিচ্ছায়া গ্রহণ দেখা যাবে আকাশে। তা নিয়ে উন্মাদনা রয়েছে প্রকৃতিপ্রেমীদের। পরিবেশ দিবসে এই গ্রহণ অন্যমাত্রা এনেছে। রাতের আকাশে মহাজাগতিক এই ঘটনার আগে সকলের চিন্তা, ৩০ দিনের মধ্যেই আরও দুটি গ্রহণ রয়েছে। কেন এই গ্রহণ প্রবণতা? তবে কি ফের কোনও বিপর্যয় আসতে চলেছে।

আবার কোনও বিপর্যয় আসছে না তো!

আবার কোনও বিপর্যয় আসছে না তো!

বর্তমানে করোনা মহামারী চলছে বিশ্বজুড়ে। তার মধ্যেই বাংলায় বয়ে গিয়েছে সুপার সাইক্নোর আম্ফান। আবার মুম্বইয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। অস্ট্রেলিয়াতেও ঘূর্ণিঝড় ম্যাঙ্গা তাণ্ডব চালিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মানুষ আতঙ্কিত। তাই গ্রহণের এহেন প্রবণতা দেখে জনমানসে এমন ধারণা উপনীত হয়েছে যে, বোধহয় কোনও বড়সড় বিপর্যয় আসতে চলেছে ফের।

তিন গ্রহণ কি বিপদের! বিজ্ঞানীদের ব্যাখ্যা

তিন গ্রহণ কি বিপদের! বিজ্ঞানীদের ব্যাখ্যা

বিজ্ঞান বলছে, গ্রহণ মানবজীবনে কোনও প্রভাব ফেলে না। তাই চিন্তার কিছু নেই। এবারও কোনও প্রভাব ফেলবে না গ্রহণ। সে যতবারই হোক না কেন, গ্রহণ হবে স্বাভাবিক নিয়ম। এটাই প্রাকৃতিক নিয়ম। তাই ভয় পাওয়ার কিছই নেই। আকাশের বুকে এই মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণ করাই শ্রেয়।

গ্রহণে বিপদ, মনে করছেন জ্যোতিষীরা

গ্রহণে বিপদ, মনে করছেন জ্যোতিষীরা

তবে শাস্ত্র বলছে একটু ভিন্ন। গ্রহণের এই পরিলক্ষণ দেখে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা, ঘনঘন এই গ্রহণ কোনও প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতে পারে। এটা সুলক্ষণ নয়। আগে কখনই এমন গ্রহণ প্রবহণতা দেখা যায়নি। মাত্র ৩০ দিনের মধ্যে তিন-তিনটি গ্রহণ! ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত একটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। ফলে সাবধানা অবলম্বন করে চলা উচিত।

৫ জুন থেকে থেকে ৫ জুলাই, করে কোন গ্রহণ

৫ জুন থেকে থেকে ৫ জুলাই, করে কোন গ্রহণ

৫ জুন শুক্রবার প্রতিচ্ছায়া চন্দ্রগ্হণ হবে। এরপর ২১ জুন হবে সূর্যগ্রহণ। আর ৫ জুলাই ফের চন্দ্রগ্রহণ। একমাসেই তিন-তিনটি মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বাংলা তথা দেশের আকাশে! একই আকাশে দু'বার চন্দ্রগ্রহণ ও একবার সূর্যগ্রহণ দেখা য়াবে এক মাসের মধ্যেই। ২০২০-র ৫ জুন থেকে ৫ জুলাই এমন বিরল দৃশ্য ঘটতে চলেছে।

চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে

চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে

৫ জুন এ বথরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে। তা দর্শনের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। সময় ও তারিখ অনুসারে এই চন্দ্রগ্রহণ বাংলা তথা ভারত ছাড়াও ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বেশিরভাগ অংশে দৃশ্যমান হবে। দক্ষিণ ও পূর্ব দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং আন্টার্কটিকা থেকেও দেখা যাবে এই দৃশ্য।

কখনও দেখা যাবে চন্দ্রগ্রহণ

কখনও দেখা যাবে চন্দ্রগ্রহণ

এদিন রাত সোয়া ১১টা থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। রাত ২টো ৩৪ মিনিট পর্যন্ত চলবে। পূর্ণাঙ্গ পর্যায়ে গ্রহণটি দেখা যাবে রাত ১২টা ৫৪ মিনিটে। মোট গ্রহণকাল তিন ঘন্টা ১৮ মিনিট। ওই রাতে দীর্ঘ সময় ধরে চাঁদের মোহময়ী রূপ দেখতে পাবেন মহাকাশপ্রেমীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+