Agnipath বিতর্কের মধ্যেই মঙ্গলেই মোদীর সঙ্গে বৈঠকে দেশের তিনবাহিনীর প্রধানরা
দেশজুড়ে প্রতিবাদের ঝড়! Agnipath scheme-এ একাধিক পরিবর্তন করা হলেও পরিস্থিতি আয়ত্তে আনা যাচ্ছে না। আজ সোমবার সপ্তাহের প্রথমদিনেই ভারত বনধের ডাক দেওয়া হয়। আর তা নিয়ে রাজ্যের বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে আসে। এই অবস্
দেশজুড়ে প্রতিবাদের ঝড়! Agnipath scheme-এ একাধিক পরিবর্তন করা হলেও পরিস্থিতি আয়ত্তে আনা যাচ্ছে না। আজ সোমবার সপ্তাহের প্রথমদিনেই ভারত বনধের ডাক দেওয়া হয়। আর তা নিয়ে রাজ্যের বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে আসে। এই অবস্থায় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি স্পষ্ট জানিয়েছেন, কিছু সিদ্ধান্ত প্রথমে সঠিক মনে না হলেই আগামিদিনে দেশ গঠনে সাহায্য করবে। আর এই অবস্থায় বড় পদক্ষেপ দেশের তিনবাহিনীর। এই পরিস্থিতিতে নেভি, সেনা কিংবা বায়ুসেনা'র তরফে এহেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দেখা করবেন আর্মি, নেভি এবং এয়ারফোর্সের প্রধানরা।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন আর্মি, নেভি এবং এয়ারফোর্সের প্রধানরা। আগামীকাল মঙ্গলবার দেশজুড়ে চলা বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে একসঙ্গে নয়, তিনবাহিনীর প্রধানরা আলাদা ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তবে কি বিষয়ে তাঁদের এই সাক্ষাৎ তা অবশ্য স্পষ্ট নয়। তবে অগ্নিপথ বিতর্ক নিয়ে আলোচনা করতেই এই সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে।

হরি কুমার প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন
জানা যাচ্ছে, নৌবাহিনীর প্রধান চিফ অ্যাডমিরল আর হরি কুমার প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এমনটাই জানিয়েছেন উচ্চপদস্থ এক আধিকারিক। তবে ইতিমধ্যে দেশের তিন বাহিনীর তরফেই নয়া মিলিটারি স্কিমের মাধ্যমে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ফলে এই মুহূর্তে অগ্নিপথের কেন প্রয়োজন, কীভাবে এই প্রকল্প কাজ করবে সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীকে তথ্য দিতেই দেশের তিনবাহিনী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে মনে করা হচ্ছে।

রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনবাহিনীর প্রধানরাই
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনবাহিনীর প্রধানরাই। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে এই বৈঠক হয়। সেই বৈঠকেই নয়া এই যোজনা নিয়ে সেনা কর্তাদের বক্তব্য একদিকে যেমন জানতে চান প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে দ্রুত এই যোজনা লাঘু করার কথাও সেনাকর্তাদের বলেন। আর এরপরেই তিনবাহিনীর তরফে ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। একগুচ্ছ পরিবর্তন করে এই যোজনা'র মাধ্যমেই তিন বাহিনীতে নিয়োগ হবে বলেও জানানো হয়েছে।

ভালো সময় আর কিছু হতে পারে না
অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল পুরি বলেন, করোনা মহামারী, লকডাউনের জন্য সরকারকে অগ্নিপথের মতো প্রকল্পকে বাস্তবায়িত করতে হচ্ছে। অগ্নিপথ প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য এর থেকে ভালো সময় আর কিছু হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।












Click it and Unblock the Notifications