তেলেঙ্গানার ক্ষমতায় কে! তিন সম্ভাবনার ইঙ্গিত দিল রিপাবলিক-সি ভোটারের সমীক্ষা
২০১৯ লোকসভার আগে তেলেঙ্গানায় আগাম ভোটের বাদ্যি বেজেছিল। শুক্রবার বিধানসভা ভোট পর্ব মিটতেই বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলল সম্ভাব্য গতিবিধির।
২০১৯ লোকসভার আগে তেলেঙ্গানায় আগাম ভোটের বাদ্যি বেজেছিল। শুক্রবার বিধানসভা ভোট পর্ব মিটতেই বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলল সম্ভাব্য গতিবিধির। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত স্পষ্ট করল রিপাবলিক-সি ভোটার। তাদের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। গতবারের তুলনায় এই রাজ্যে অনেক বেটার রেজাল্ট করবে কংগ্রেস।

ম্যাজিক ফিগারের কাছে কংগ্রেস
রিপাবলিক-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার কংগ্রেসের তীরে এসে তরী ডুবতে চলেছে। এবারও তাদের অধরা রয়ে যাবে তেলেঙ্গানার কুর্সি। তবে ম্যাজিক ফিগার থেকে কয়েক কদম দূরে থমকে যাবে বিজয় রথ। সি ভোটারের সমীক্ষায় চন্দ্রবাবু নাইডুর টিডিপিকে সঙ্গে নিয়ে কংগ্রেস জোট পেতে পারে ৪৭ থেকে ৫৯টি আসন। তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০। ১১৯ আসনের এই লড়াইয়ে কংগ্রেস তাই লক্ষ্যে পৌঁছতে পারবে না বলেই ইঙ্গিত।

টিআরএসের শক্তিক্ষয় হলেও সম্ভাবনা আছে
তেলেঙ্গানায় এবারও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস কুর্সি ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে সংশয় রেখেথছে রিপাবলিক সি ভোটারের সমীক্ষা। চন্দ্রশেখর রাওয়ের দল এবার সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ৪৮ থেকে ৬০টি আসন পেতে পরে। ফলে কেসি রাও ক্ষমতা দখলে রাখলেও রাখতে পারেন, এই সমীক্ষা তেমনই ইঙ্গিত দিয়েছে।

ফ্যাক্টর হতে পারে ‘অন্য’রাও
রিপাবলিক-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানা এবার ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাও থাকছে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৫টি আসন। আর অন্যান্যরা ১ থেকে ১৩টি আসন দখল করতে পারে। কংগ্রেস জোট ও টিআরএস যদি ম্যাজিক ফিগারে পৌঁছতে না পারে, তখন বিজেপি বা অন্যান্য মিমের মতো দল কিং-মেকার হতে পারে।

গতবার ফলের নিরিখে বিশ্লেষণ
গতবার তেলেঙ্গানায় ৬৩টি আসনে জয়লাভ করেছিল টিআরএস। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন টিডিপি জিতেছিল ১৫টি আসনে। এবার তারা মিলিত হয়ে প্রায় ম্যাজিক ফিগারের কাছে পৌঁছে যেতে পারে। সমীক্ষায় ইঙ্গিত, টিআরএস শক্তি হারিয়ে নামতে পারে ৬০-এ। ফলে তেলেঙ্গানায় চিআপরএল স্বল্প এগিয়ে রয়েছে। এমনও হতে পারে ২০১৯-এর শর্তে বিজেপি সমর্থন দিল টিআরএসকে। সরকার গড়ল কেসিআর-ই।












Click it and Unblock the Notifications