দিল্লিতে বিধ্বংসী আগুন! ঝলসে গেলেন ৩ জন
দিল্লিতে বিধ্বংসী আগুন। এই আগুনে ঝলসে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন উত্তরপূর্ব দিল্লির ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আগুন লাগে।
দিল্লিতে বিধ্বংসী আগুন। এই আগুনে ঝলসে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন উত্তরপূর্ব দিল্লির ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আগুন লাগে। খবর
পেয়ে এলাকায় যায় ২৬ টি ইঞ্জিন। এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

জানা গিয়েছে, এদিন সকাল নটা নাগাদ আগুন লাগলেও দমকলের কাছে খবর যায় ৯.২৫ নাগাদ। যেখানে বিধ্বংসী আগুন লাগে, সেখানে বাথরুমের প্লাস্টিক ও রবারের জিনিস তৈরি করা হত। গ্রাউন্ড ফ্লোর ছাড়াও ওপরে আরও তিনটি তল ছিল।
আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর কারণ জানতে তদন্ত শুরু করা হবে। আগুন নেভার পর সেখানে আর কেউ আটকে রয়েছেন কিনা তা জানতে তল্লাশি চালানো হবে।
#UPDATE Three people dead after fire broke out in a rubber factory in Jhilmil area. #Delhi https://t.co/CjbMmDNqax
— ANI (@ANI) July 13, 2019
ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হলেও, এই কারখানার কাছে সাধারণের বাড়ি ছিল। পুরো জায়গাটাই ঘিঞ্জি এবং অপরিসর। কোনও পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে।
এরকমই এক আগুন লেগেছিল গতবছরের জানুয়ারিতে দিল্লির বাওয়ানা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। যেখানে ১৭ জনের মৃত্যু হয়েছিল। যাঁদের মধ্যে ১০ জন ছিলেন
মহিলা আর ৭ জন ছিলেন পুরুষ।












Click it and Unblock the Notifications