রাজস্থানের মন্দিরে পুজো দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের, আহত বহু
রাজস্থানের (Rajasthan) শিকারে খাটু শ্যামজি মন্দিরে (Temple) পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু কমপক্ষে ৩ জনের। এদিন ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত সকলের প
রাজস্থানের (Rajasthan) শিকারে খাটু শ্যামজি মন্দিরে (Temple) পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু কমপক্ষে ৩ জনের। এদিন ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত সকলের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল।
|
ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত ৩
প্রকাশিত খবর অনুযায়ী, এদিন ভোর ৫ টায় মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। একই সময়ে অনেকে নিচে পড়ে গেলেও ওঠার সুযোগ পাননি। তবে খুব তাড়াতাড়ি ভিড় নিয়ন্ত্রণকরা হয় বলে দাবি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা আহতদের হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করেন। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় অন্য আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।

ঘটনাস্থলে প্রশাসনিক কর্তারা
খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। পাশাপাশি মন্দির কমিটির প্রহরীরাও ব্যবস্থা গ্রহণ করেছে। খাটু শ্যামজি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

পর্যাপ্ত দর্শনের সুবিধা নেই
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনা পরে এখন খাটু শ্যামজি মন্দিরে প্রতিমাসেই মাসিক মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। কিন্তু মন্দিরের আয়তন কম এবং পর্যাপ্ত দর্শনের সুবিধা সেখানে নেই। সেই কারণেপ্রতিদিনই বিক্ষিপ্ত দুর্ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে।
|
শোক প্রকাশ ওম বিড়লার
এদিনের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ তথা লোকসভার স্পিকার ওম বিড়লা। টুইটারে তিনি বলেছেন, খাটু শ্যামজির মন্দিরে পদপিষ্ট হয়ে বহু ভক্তের মৃত্যুর ঘটনা হৃয় বিদারক। তিনি মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের গ্রুত আরোগ্য কামনা করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications