দেশের তিনটি বড় শহর এখন করোনার নয়া হটস্পট, বাড়ছে আতঙ্ক

দেশের নয়টি বড় শহরের (‌৫ মিলিয়নের বেশি জনসংখ্যা)‌ মধ্যে বর্তমানে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনেতে কোভিড আক্রান্তের সংখ্যা খুবই দ্রুত গতিতে বাড়ছে। যেখানে আগের উৎসকেন্দ্র হিসাবে পরিচিত মুম্বই, দিল্লি, চেন্নাই এবং আহমেদাবাদে খুব ধীরগতিতে করোনার প্রকোপ দেখা যাচ্ছে।

বেঙ্গালুরুতে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

বেঙ্গালুরুতে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত চার সপ্তাহ ধরে এই শহরে করোনা বৃদ্ধি প্রতিদিন গড়ে ১২.‌৯ শতাংশ করে বেড়েছে। ওই একই সময়ের মধ্যে বেঙ্গালুরুতে মৃত্যুর প্রবৃদ্ধিও প্রতিদিন ৮.‌৯%‌ করে বাড়তে দেখা গিয়েছে।

মুম্বই–কলকাতার পর আহমেদাবাদ রয়েছে তালিকায়

মুম্বই–কলকাতার পর আহমেদাবাদ রয়েছে তালিকায়

তবে মৃত্যুর হারের ক্ষেত্রে (‌প্রতিদিন ১০০ টি করে মৃত্যু)‌ মুম্বই ও কলকাতার পরই অনবরত শীর্ষে রয়েছে আহমেদাবাদ। চেন্নাইয়ে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার ঘনত্বে কেসের সংখ্যা ৮,৫৯৫। চেন্নাইয়ের পরই নাম রয়েছে মুম্বই, পুনে ও দিল্লির। মুম্বইয়ে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় ৩৪৫ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ এবং এরপরই তালিকায় নাম রয়েছে আহমেদাবাদ ও দিল্লির।

মুম্বইয়ের আশপাশের এলাকায় বাড়ছে আক্রান্ত

মুম্বইয়ের আশপাশের এলাকায় বাড়ছে আক্রান্ত

মুম্বইয়ে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় ৩৪৫ জন করে মারা যাচ্ছে, এই তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে গত চার সপ্তাহে রাজ্য ও প্রদেশগুলির মধ্যে শহরে কেন্দ্রগুলিতে করোনার প্রাদুর্ভাব নতুন করে দেখা দিয়েছে। মুম্বইয়ে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও, পুনেতে বৃদ্ধি হয়েছে। অন্যদিকে আহমেদাবাদে করোনা কেসগুলি জাতীয় গড়ের তুলনায় অনেক কম হারে বাড়ছে, কিন্তু সুরাটে জাতীয় গড়ের চেয়ে বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে করোনা কেস। চেন্নাইয়ে ধীরগতিতে সংক্রমণ দেখা দিলেও, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে সংক্রমণের গতি বেশ দ্রুত।

বড় শহরগুলিতে করোনা সংক্রমণের হার খুব দ্রুত

বড় শহরগুলিতে করোনা সংক্রমণের হার খুব দ্রুত

বড় শহরগুলিতে করোনা সংক্রমণের হার খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দেশের সর্বাধিক করোনা কেসের মধ্যে এগিয়ে রয়েছে মুম্বই। যদিও এই শহরের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও, স্যাটেলাইট নগর থানে, কল্যান, নবি মুম্বই এবং ভিওয়ান্ডির মতো মুম্বইয়ের মেট্রোপলিটন প্রদেশে (‌এমএমআর)‌ করোনার প্রকোপ মারাত্মকভাবে দেখা গিয়েছে। পুরো জুন মাস ও জুলাইয়ের শেষ দু'‌সপ্তাহে এই শহরে প্রতিদিন ১০০০-১৫০০ জন করে আক্রান্ত হয়েছে। তবে এর চারপাশে ঘনবসতিপূর্ণ কেন্দ্র এবং আধা-গ্রাম জনবসতিগুলিতে সংক্রমণের মাত্রা বাড়ছে।

মুম্বই সংলগ্ন এলাকাগুলিতে করোনা প্রকোপ বাড়ার কারণ

মুম্বই সংলগ্ন এলাকাগুলিতে করোনা প্রকোপ বাড়ার কারণ

অন্যতম কারণ হিসাবে বলা হয়েছে মুম্বইয়ের মতো মেট্রোপলিটন শহরে এমএমআর ও সংলগ্ন এলাকায় বসবাসকারী বহু স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষরা যাতায়াত করেন। অন্য গাফিলতিটি হল প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার অভাব এবং একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থার অনুপস্থিতি। ইতিমধ্যেই থানে, কল্যান ও নবি মুম্বইয়ের প্রতিটি পুরসভা এলাকাগুলিতে ১০ হাজার করে কেস রয়েছে। এমনকী এই মুহূর্তে মুম্বই শহরের চেয়েও বেশি সক্রিয় কেস রয়েছে থানে ও পুনে জেলাতে। যা মহারাষ্ট্রের নতুন মামলার ২০ শতাংশ বহন করছে। এটা স্পষ্টই যে উৎসস্থান এখন স্থানান্তর হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+